ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১২:৫৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১২:৫৮:০৭ অপরাহ্ন
আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা চালাচ্ছে। যার ফলে একের পর এক বাতিল হয়ে পড়ছে ফ্লাইট। আজও ২৫টি ফ্লাইট বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।


বুধবার (৪ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজও ২৫টিসহ এ কয়েকদিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

 
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরের উপর।
 
এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে নিম্নলিখিত এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয় সেগুলো হলো-
 
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানায়, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে নিম্নলিখিত এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়-২৮ ফেব্রুয়ারি ২৩টি, ০১ মার্চ, ৪০টি, ০২ মার্চ ৪৬টি, ০৩ মার্চ ৩৯টি ও ০৪ মার্চ ২৫টি (০০০০ LT পরবর্তী)।
 
আজও QR–কাতার: ৪টি
KU – কুয়েত: ২টি
J9 – জাজিরা (কুয়েত): ২টি
G9 – এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ৮টি
EK – এমিরেটস: ৫টি
BS – ইউএস-বাংলা: ৪টি
 
মোট ২৫টি বাতিলসহ এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইট সংখ্যা হলো ১৭৩টি।
 
এদিকে আগামী ৫ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস