ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৮:০৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৮:০৫:১৪ অপরাহ্ন
ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক
ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে যাওয়ার সময় পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটো’র বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট ভূপাতিত করেছে। এ ঘটনায় ইরানের ওপর কঠোর অবস্থান নিয়েছে তুরস্ক। আঙ্কারা জানিয়েছে, তারা যে কোনো শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার রাখে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এই খবর প্রকাশ করেছে।

বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জেকি আকতুর্ক বলেন, তুরস্ক তার নাগরিক এবং আকাশসীমার নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল অবস্থান অবলম্বন করছে। তিনি আরও বলেন, “যেখান থেকেই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড আসুক না কেন, তুরস্ক তার জবাব দেওয়ার অধিকার রাখে।”

জেকি আকতুর্ক জানিয়েছেন, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর এবং এরপর তৃতীয় দেশগুলোকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার প্রেক্ষিতে আঙ্কারা ঘটনাবলী ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তুরস্ক আশা করছে, সংঘাত দ্রুত শেষ হবে এবং আঞ্চলিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি করা সম্ভব হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় আকারের হামলা চালানোর পর আয়াতুল্লাহ আলি খামেনি সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের নেতৃত্বে অন্তত ৯২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তুরস্ক বলেছে, তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সতর্ক থাকলেও নিজের নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা