ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

ইউরোপের জন্য হুমকি হয়ে উঠেছে ইরান: ন্যাটো মহাসচিব

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৮:১৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৮:১৭:৪৪ অপরাহ্ন
ইউরোপের জন্য হুমকি হয়ে উঠেছে ইরান: ন্যাটো মহাসচিব
ইরান ইউরোপের জন্য হুমকি হয়ে উঠছে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্ক রুট। বৃহস্পতিবার (৫ মার্চ) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।

মার্ক রুট বলেছেন, ইরান ইউরোপের জন্য এক প্রকার হুমকি হয়ে উঠছে। পাশাপাশি তিনি ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার জন্য ডোনাল্ড ট্রাম্প-এর প্রতি সমর্থন জানিয়েছেন।

রয়টার্সকে ন্যাটোর মহাসচিব বলেন, ইরান যেন আর নতুন করে কোনো হুমকি তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

অপরদিকে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার বিষয়ে যুক্তি দিতে কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, যদি দুই সপ্তাহের মধ্যে ইরানে হামলা না করা হতো, তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটতে পারে।

হোয়াইট হাউসে যুদ্ধ সংক্রান্ত নয় এমন একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেছেন।

প্রসঙ্গত, ইরান দীর্ঘদিন ধরে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, সংস্থাটি ইরানের পারমাণবিক বোমা বানানোর বিষয়ে নিশ্চিত হতে পারেনি। তাদের কাছে এ বিষয়ে কোনো প্রমাণ নেই। তবে ইরানের কাছে ইউরেনিয়ামের বড় মজুত রয়েছে।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু