ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৮:২২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৮:২২:০০ অপরাহ্ন
তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই
ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এ তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ দিয়েছেন অভিনেত্রী সামিয়া অথই। গতকাল সন্ধ্যায় লিখিত অভিযোগটি দিয়েছেন তিনি। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সামিয়া অথই।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু প্রথম আলোকে জানিয়েছেন, এই সপ্তাহে কার্যনির্বাহী পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ফেসবুক লাইভে এসে সামিয়া অথই অভিযোগ করেন, মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং চলাকালে তাঁকে চড় মেরেছেন তানজিন তিশা। লাইভে তিনি বলেন, “তিনি (তিশা) সিনের মধ্যেই আমাকে মেরেছেন, মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। আমার চোখ ফুলে গেছে।”

তবে তানজিন তিশার দাবি, চরিত্রের প্রয়োজনে চড়টি মেরেছেন। তিনি প্রথম আলোকে বলেন, “আমি পুরোপুরি আমার চরিত্রটি প্লে করেছি। এখানে আমি একজন স্পেশাল চাইল্ডের চরিত্রে অভিনয় করেছি। যতটুকু স্ক্রিপ্টে আছে, ততটুকু করেছি। চরিত্রের বাইরে কিছুই করিনি।”

সামিয়া অথই জানিয়েছেন, চিত্রনাট্য অনুযায়ী দৃশ্যে তিশাকে তাঁর একটি চড় মারার কথা ছিল। কিন্তু চিত্রনাট্যের বাইরে তিশা তাঁকে একাধিক চড় মেরেছেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় ওঠে।

সামিয়া অথইয়ের ফেসবুক লাইভকে কেন্দ্র করে গতকাল একটি বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটি বলেছে, “কোনো সদস্যের সঙ্গে কোনো প্রকার জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে সংশ্লিষ্ট সংগঠনকে তা অবহিত না করে সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা আমাদের আচরণবিধির পরিপন্থী।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যেকোনো বিষয় সাংগঠনিকভাবে সুরাহা করা উচিত। এ ধারা মেনে সামিয়া অথই লিখিত অভিযোগ দিয়েছেন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী