ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, উপচে পড়া ভিড় তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য তৃষার সঙ্গে থালাপতি বিজয়ের পরকীয়ার গুঞ্জন গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ভ্রমণে বমির সমস্যা কাটিয়ে উঠবেন যেভাবে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস মানবাধিকার রক্ষা, মত প্রকাশের স্বাধীনতা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক বিস্ফোরণ, জ্বলছে বিমান তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই ইউরোপের জন্য হুমকি হয়ে উঠেছে ইরান: ন্যাটো মহাসচিব ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ‘ভিত্তিহীন’ খবর, কঠোর অবস্থানে পিসিবি প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ

ভ্রমণে বমির সমস্যা কাটিয়ে উঠবেন যেভাবে

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১০:৫৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১০:৫৪:০৭ পূর্বাহ্ন
ভ্রমণে বমির সমস্যা কাটিয়ে উঠবেন যেভাবে
ভ্রমণে বমি বমি ভাবের যে সমস্যা তা কিন্তু সবার জন্য এক না। কেউ কেউ যাত্রা শুরুর পরপরই অস্বস্তি অনুভব করে, অবার কেউ কেউ দীর্ঘ যাত্রার পর বমি বমি ভাবে ভোগেন। উঁচু-নিচু সড়ক,পাহাড়ি পথ, যানবাহনে ক্রমাগত ঝাঁকুনি এবং যানবাহনের ভেতরে থাকা বাজে গন্ধ এই সমস্যা বাড়িয়ে তুলতে পারে।




ভারতের দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মহসিন ওয়ালী বলেন, আমাদের মস্তিষ্কে ফ্লুইড রয়েছে। ভ্রমণের সময়ে এই ফ্লুইড যখন নাড়া খায় তখন এটিতে কম্পন তৈরি হয় যা গলায় পৌঁছায়। গলা নড়াচড়ার ফলে সেই কম্পনগুলো চলে যায় মাথার খুলিতে।



তিনি বলেন, এই প্রক্রিয়া মস্তিষ্কের ব্যালেন্স বাধাগ্রস্ত করে এবং এর ফলে বমি বমি ভাব, মাথাঘোরা ও অস্বস্তির মতো সমস্যা তৈরি করে। যখন তা সহ্য করার মতো থাকে না, তখন বমি হয়। এই উপসর্গগুলোকে একসঙ্গে মোশন সিকনেস বলা হয়ে থাকে।



*    ভারী খাবার এড়ানো– ডা. মহসিন ওয়ালী ভ্রমণের একদম আগ দিয়ে খুব বেশি না খেতে পরামর্শ দিয়েছেন।
*    খালি পেটে ভ্রমণ করবেন না- হালকা খাবার বা স্ন্যাক্স নিশ্চিত করুন।
*    চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন- প্রয়োজনে বমি প্রতিরোধকারী ওষুধ সেবন করা যেতে পারে।
*    চলন্ত যানবাহনে ঘুমাবেন না– ঘুমন্ত অবস্থায় ভারসাম্য স্বাভাবিক থাকে না এবং বমির আশঙ্কা বাড়ে।
*    বমি বমি অনুভব করলে সঙ্গে সঙ্গে থামুন– সড়কের পাশে যানবাহন থামান। উল্টো দিকে যান এবং এরপর পুনরায় যাত্রা শুরু করুন।
*    অতিরিক্তি বমিকে উপেক্ষা নয়- আপনি যদি ক্রমাগত বমি করেন, একজন চিকিৎসকের সরণাপন্ন হোন।
*    মনোযোগে ব্যাঘাত সৃষ্টিকারী বই বা মোবাইল ফোনের মতো বিষয়গুলো এড়িয়ে চলুন। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের একটি গবেষণাপত্রে বলা হয়েছে যে চলন্ত যানবাহনে বই পড়লে মোশন সিকনেস বাড়তে পারে।
*     শরীরের অবস্থান স্থিতিশীল রাখুন। মাথা, কাঁধ, কোমর ও হাঁটুর নড়াচড়া কমান।
*     সামনে দেখা যায় এমন আসনে বসুন কিংবা সামনের আসন পছন্দ করুন; যদি সম্ভব হয় নিজে গাড়ি চালান।
*     নিকোটিন এড়িয়ে চলুন। যারা ধূমপান করেন, বমি করার সম্ভাবনা তাদের বেশি।


এ ছাড়াও  আনন্দদায়ক গান শুনতে পারেন। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের ওয়েবসাইটে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে যে হালকা ধাঁচের, আনন্দদায়ক গান শুনলে বমি বমি ভাব কমে এবং এতে যাত্রাটি স্বস্তির হয়।


সূত্র: বিবিসি বাংলা
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, উপচে পড়া ভিড়

রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, উপচে পড়া ভিড়