ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ

জয় বাংলা’র পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ’ হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০১:০১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০১:০১:৩৪ অপরাহ্ন
জয় বাংলা’র পরিবর্তে  বাংলাদেশ জিন্দাবাদ’ হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগে “জয় বাংলা” বলে বক্তব্য শেষ করতেন, এখন “জিন্দাবাদ” বলে শেষ করছেন। গোটা দেশ এভাবেই চলছে। শুধু “জয় বাংলা”র পরিবর্তে “বাংলাদেশ জিন্দাবাদ” হয়েছে, একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে। কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন।



বিএনপি সরকার গঠনের পর সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বেড়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। দেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। এত কিছুর পরেও সুশীল সমাজ ও নারী অধিকারকর্মীরা চুপ আছেন অভিযোগ করে নাহিদ বলেন, মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সব সময় সরব থাকবে।



অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ