ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০ বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান

টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান বিধ্বস্ত, নিহত ৪

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০১:০৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০১:০৪:০৩ অপরাহ্ন
টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগানে শক্তিশালী টর্নেডো ও ঝড়ের আঘাতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) এই প্রাকৃতিক দুর্যোগে আঘাত হানে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, টর্নেডোর আঘাতে ব্রাঞ্চ কাউন্টিতে ৩ জন এবং ক্যাস কাউন্টিতে ১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।ঝড়ের তীব্রতায় অনেক বাড়িঘর ও বড় বড় স্থাপনা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে।



সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, থ্রি রিভারস ও ইউনিয়ন সিটি এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় ভবনের ছাদ উড়িয়ে নিয়ে যাচ্ছে। রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটি, গাছ ও সাইনবোর্ড উপড়ে পড়ে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্যাস কাউন্টি কর্তৃপক্ষের মতে, অনেক জায়গায় বাড়িঘরের শুধু ধ্বংসাবশেষ পড়ে আছে।



জাতীয় আবহাওয়া পরিষেবা টর্নেডো সতর্কতা জারি করার কিছুক্ষণের মধ্যেই এই দুর্যোগ শুরু হয়। ঝড়ের কারণে কয়েক শ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন অনেকে। বর্তমানে স্থানীয় উদ্ধারকারীদল ও প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ চালাচ্ছে এবং বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করছে।




ইউনিয়ন সিটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ঝড়ে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার ভেঙে পড়েছে। মাটির ওপর দীর্ঘ এলাকাজুড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে। বিদ্যুৎ সংযোগ পুরোপুরি স্বাভাবিক করতে আরো বেশ কয়েক দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।




মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ‘রাজ্য জরুরি অপারেশন সেন্টার’ চালু করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।




সূত্র : রয়টার্স 

 

কমেন্ট বক্স
নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা