ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইতালিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স, ইংল্যান্ডে বিধ্বস্ত আয়ারল্যান্ড

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১০:২৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১০:২৯:৫৯ পূর্বাহ্ন
ইতালিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স, ইংল্যান্ডে বিধ্বস্ত আয়ারল্যান্ড
নেশন্স লিগে রোববার (১৭ নভেম্বর) রাতে বেশকিছু ম্যাচ মাঠে গড়িয়েছে। তার মধ্যে সকলের নজরে ছিল ইতালি-ফ্রান্সের ম্যাচটি। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নেশন্স লিগে দ্বিতীয় বারের মতো মুখোমুখি হয়েছে। যেখানে ইতালিকে হারিয়েছে ফ্রান্স। রাতের আরেক ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়েছে ইংল্যান্ড।নেশন্স লিগের প্রথম দেখায় ঘরের মাঠে ইতালির কাছে হেরেছিল ফ্রান্স। তবে এবার সেই হারের প্রতিশোধ নিল দেশমের দল। ইতালির মিলানে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স।ম্যাচের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন রাবিওত। ৩৩ মিনিটে আত্মঘাতী গোল করে ফ্রান্সকে দ্বিতীয় গোল উপহার দেন ইতালির গোলরক্ষক ভিকারিও। তবে তার দুই মিনিট পরই এক গোল শোধ দেয় স্বাগতিক ইতালি।
তবে দ্বিতীয় হাফে আবারও গোল পায় ফ্রান্স। ৬৫ মিনিটে দিগনের নেয়া ফ্রি কিক থেকে হেড করে গোল করেন রাবিওত। এরপর বেশকিছু সুযোগ তৈরি করেছিলো দুই দলই। তবে গোলের দেখা পায়নি। ফলে ফ্রান্সের কাছে হেরে গ্রুপে দ্বিতীয় অবস্থান থেকে গ্রুপ পর্ব শেষ করল ইতালি।  একই গ্রুপের আরেক ম্যাচে ইসরায়েলের কাছে ১-০ গোলে হেরেছে বেলজিয়াম। ইসরায়েলের হয়ে একমাত্র গোলটি করেছেন ইয়ার্ডেন শুয়া।
 
ইংল্যান্ড ৫-০ রিপাবলিক অব আয়ারল্যান্ড এদিকে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। প্রথম হাফে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি থ্রি লায়ন্সরা। তবে দ্বিতীয় হাফেই বদলে যায় লি কার্সলির দল।৫৩ থেকে ৫৮, এই তিন মিনিটে তিন গোল করে ইংল্যান্ড। প্রথম গোলটি পেনাল্টি থেকে করেন হ্যারি কেইন। দ্বিতীয় গোলটি আসে অ্যান্টনি গর্ডনের পা থেকে। এরপর স্কোরশিটে নাম লেখান কনর গ্যালাঘের।
৭৫ মিনিটে বেলিংহ্যামের পাস থেকে ইংল্যান্ডের চতুর্থ গোলটি করেন জারড বোয়েন। আর তার চার মিনিট (৭৯তম) পর আয়ারল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঢোকান টেলর হারউড বেল। এই গোলের সহায়কও ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহ্যাম।
দারুণ এই জয় দিয়েই শেষ হচ্ছে ইংল্যান্ড দলে অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধ্যায়। টমাস টুখেলের কোচিংয়ে আগামী বছর নতুন যাত্রা শুরু হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা