ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত, তদন্তে তিন সদস্যের কমিটি

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০২:০৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০২:০৩:০৪ অপরাহ্ন
বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত, তদন্তে তিন সদস্যের কমিটি
খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে জব্দ হওয়া বনমোরগ অবমুক্ত না করার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা এ তদন্ত কমিটি গঠন করেন।ফরিদ মিঞা সাংবাদিকদের বলেন, বন বিভাগের মাটিরাঙ্গা রেঞ্জের কর্মকর্তা মো. জাভেদুর রহমান সরকারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পানছড়ি রেঞ্জ কর্মকর্তা ইলিয়াস চৌধুরী ও খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তা এস এম মোশারফ হোসেন। জরুরি ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।



গত বৃহস্পতিবার গুইমারা উপজেলার জালিয়াপাড়া রেঞ্জ কার্যালয়ের সামনে এক ব্যক্তির কাছ থেকে বনমোরগটি উদ্ধার করে বন বিভাগ। এ সময় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ওই ব্যক্তিকে। নিয়ম অনুযায়ী, ওই মোরগ নিকটস্থ বনে অবমুক্ত করার কথা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার। তবে উদ্ধার করা ওই বনমোরগ অবমুক্ত না করার অভিযোগ ওঠে জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে।




অভিযানের পর উদ্ধার করা বনমোরগটি অবমুক্ত করা হয়েছে দাবি করে তিনি একটি ছবি স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাঠান। তবে ছবিতে থাকা মোরগটি জব্দ হওয়া বনমোরগ নয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বনমোরগ জব্দ করে দেশি মোরগ অবমুক্ত করা হয়েছে। জানতে চাইলে রেঞ্জ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীদের পাঠানো ছবিটি আগের বছরের। এটি কেন পাঠানো হলো, তা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।



মোরগ অবমুক্ত করার যে ছবি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়, এটি যে বনমোরগ নয়, সেটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল