ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান র‌্যাপার থেকে মেয়র, এবার কি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে বালেন শাহ বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত, তদন্তে তিন সদস্যের কমিটি নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাঁ পা উড়ে গেল বাংলাদেশি কাঠুরিয়ার টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান বিধ্বস্ত, নিহত ৪ জয় বাংলা’র পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ’ হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, উপচে পড়া ভিড় তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি, তদন্তে ভয়াবহ তথ্য তৃষার সঙ্গে থালাপতি বিজয়ের পরকীয়ার গুঞ্জন গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ভ্রমণে বমির সমস্যা কাটিয়ে উঠবেন যেভাবে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস মানবাধিকার রক্ষা, মত প্রকাশের স্বাধীনতা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক বিস্ফোরণ, জ্বলছে বিমান তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই ইউরোপের জন্য হুমকি হয়ে উঠেছে ইরান: ন্যাটো মহাসচিব ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের

র‌্যাপার থেকে মেয়র, এবার কি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে বালেন শাহ

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০২:২৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০২:২৯:৫২ অপরাহ্ন
র‌্যাপার থেকে মেয়র, এবার কি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে বালেন শাহ
জেন-জি বিপ্লবে অশান্ত নেপালে চলছে সাধারণ নির্বাচন পরবর্তী ভোট গণনা। বিপ্লবের জনপ্রিয় মুখ বালেন্দ্র শাহ ভোটে এগিয়ে আছেন বেশ বড় ব্যবধানে। ব্যবধান বজায় থাকলে এই র‌্যাপার থেকে রাজনীতিবিদ বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহই হতে পারেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
গত বৃহস্পতিবার এশিয়ার এই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত জানুয়ারি পর্যন্ত রাজধানী শহর কাঠমান্ডুর মেয়রের দায়িত্ব পালন করা বালেন শাহকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে নেপালি কংগ্রেসের গগন থাপা এবং সিপিএন-ইউএমএল (কমিউনিস্ট পার্টি অব নেপাল) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে।




নির্বাচনী কর্মকর্তাদের বরাতে বিবিসি নেপালির প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৬৫টি সরাসরি নির্বাচিত আসনের মধ্যে দুই-তৃতীয়াংশেরই বেশি আসনে এগিয়ে আছে বালেন শাহর মধ্যপন্থী দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি)। আর দ্বিতীয় স্থানে থাকা নেপালি কংগ্রেস অনেকটাই পিছিয়ে রয়েছে এবং তৃতীয় স্থানে রয়েছে ইউএমএল।বিবিসির প্রতিবেদন বলছেন, নির্বাচনের চূড়ান্ত ফলাফল আগামী সপ্তাহের আগে পাওয়ার সম্ভাবনা কম। পাহাড়ি দেশ নেপালে ভোট গণনার প্রক্রিয়া ঐতিহ্যগতভাবেই বেশ ধীরগতির। দুর্গম অঞ্চলের ব্যালট বাক্স সংগ্রহে হেলিকপ্টার ব্যবহার করতে হয় বলে চূড়ান্ত ফলাফল জানতে কয়েক দিন সময় লেগে যেতে পারে। ২০২২ সালের নির্বাচনেও চূড়ান্ত ফল প্রকাশ করতে দুই সপ্তাহের বেশি সময় লেগেছিল।


কে এই বালেন শাহ


৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ ‘বালেন’ নামেই বেশি পরিচিত। পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হলেও বেশ কয়েক বছর ধরে নেপালের হিপ-হপ বা ‘নেপ-হপ’ জগতের জনপ্রিয় মুখ তিনি।তাঁর গাওয়া বেশ কিছু গান ইতিমধ্যে মুক্তি পেয়েছে, যেগুলোতে সামাজিক সচেতনতার বিষয়গুলো উঠে এসেছে। ইউটিউবে তাঁর ‘বলিদান’ (ত্যাগ) গানটির ভিউ ১ কোটিরও বেশি।গত বছর সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের জেরে শুরু হওয়া বিক্ষোভে দেশটির তরুণ প্রজন্মের কাছে শাহর জনপ্রিয়তা বহুগুণ বেড়ে যায়। দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতার বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ থেকে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল।ওই বিক্ষোভে পুলিশের গুলিতে অনেক বিক্ষোভকারীসহ অন্তত ৭৭ জন নিহত হন। এর জেরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি ওলি পদত্যাগ করতে বাধ্য হন। তবে ৭৪ বছর বয়সী ওলি এবারের নির্বাচনেও লড়ছেন এবং জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
বিক্ষোভের সময় বালেন শাহ আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছিলেন এবং এক পর্যায়ে কেপি ওলিকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ওলি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।তবে প্রকাশ্যে এ ধরনের মন্তব্যের কারণে অনেকের মতে, শাহ দেশের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন।



মেয়র থাকাকালেও তিনি সমালোচনার মুখে পড়েন। রাজধানী শহরের সড়কে উচ্ছেদ ও লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হকার ও ভূমিহীনদের বিরুদ্ধে পুলিশের কঠোর ব্যবহারের কারণে মানবাধিকার সংস্থাগুলো তাঁর সমালোচনা করেছিল। তবে এই বিষয়ে বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও শাহর প্রচার শিবিরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।আর এবার বালেন শাহ নির্বাচনে লড়াই করছেন সাবেক প্রধানমন্ত্রী ওলির ঐতিহ্যবাহী শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ‘ঝাপা-৫’ আসনে, ওলির বিরুদ্ধেই। তবে সেখানে শাহ অনেকটা এগিয়ে আছেন বলে ভোটের গণনা বলছে।

এছাড়া নির্বাচনী প্রচারণার সময় তিনি সংবাদমাধ্যমকে এড়িয়ে চলেছেন এবং ভোটের দিনও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তাঁর ‘সিগনেচার’ কালো সানগ্লাস পরে সাংবাদিকদের ভিড় ঠেলে চলে যাওয়ার দৃশ্যটি ছিল চোখে পড়ার মতো। নেপালের সংবাদকর্মীরা মনে করছেন, তিনি ক্ষমতায় গেলেও হয়তো এই প্রবণতা বজায় থাকবে। তবে বিবিসির সঙ্গে আলাপকালে অনেক তরুণ ভোটার জানান, শাহর তারুণ্য ও উদ্দীপনাই এখন দেশের প্রয়োজন এবং তিনি নেপালের ভবিষ্যতের এক নতুন অধ্যায়।নেপালে জেন-বিপ্লবের পর প্রথম ভোট আজ: রাজনীতির ময়দান দখলে পুরোনো বনাম নতুনের লড়াইনেপালে জেন-বিপ্লবের পর প্রথম ভোট আজ: রাজনীতির ময়দান দখলে পুরোনো বনাম নতুনের লড়াই
ভোট হয়েছে যেভাবে




গত বৃহস্পতিবারের নির্বাচনে ভোটাররা শুধু দেশের প্রধানমন্ত্রী নির্বাচনেই ভোট দেননি, বরং পার্লামেন্টের ২৭৫ জন সদস্য নির্বাচনেও রায় দিয়েছেন।এখানে ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ (সরাসরি ভোট) এবং আনুপাতিক প্রতিনিধিত্ব—এই দুই পদ্ধতির মিশ্রণে ভোট নেওয়া হয়েছে। ভোটাররা প্রত্যেকে দুটি করে ভোট দিয়েছেন। এর মধ্যে ১৬৫ জন সংসদ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন, অর্থাৎ যে প্রার্থী সর্বাধিক ভোট পান, তিনিই আসনটি পান। আর বাকি ১১০ জন নির্বাচিত হন জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতের ভিত্তিতে।এবারের নির্বাচনে প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। ভোট গ্রহণ শেষে কর্মকর্তারা জানান, এবার প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে তারা ধারণা করছেন।

যে কারণে এই নির্বাচন গুরুত্বপূর্ণ


গত বছরের গণ-আন্দোলনের পর এই নির্বাচনকে দেখা হচ্ছে ‘পুরানো বনাম নতুনের’ লড়াই হিসেবে। বর্তমানে এগিয়ে থাকা আরএসপি গত ২০২২ সালের নির্বাচনে চতুর্থ স্থানে ছিল।দেশটির তরুণ ভোটাররা, যাদের মধ্যে ৮ লাখ এবারই প্রথম ভোট দিয়েছেন তারাই মূলত ছিলেন সব দলের মূল লক্ষ্য। রাজনৈতিক দলগুলোও তাদের ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে তরুণদের মন জয়ের চেষ্টা করেছে।গত তিন দশকের বেশি সময় ধরে নেপালে মূলত তিনটি দলের প্রাধান্য দেখা গেছে, যার মধ্যে দুটিই কমিউনিস্ট ভাবধারার। পালাবদল করে আসা জোট সরকারগুলোই দেশ শাসন করেছে। কিন্তু এবার কোনো দলই জাতীয় পর্যায়ে বড় কোনো জোট গঠন করেনি, যার ফলে ভোটারদের কাছে দল ও প্রার্থীর প্রকৃত জনপ্রিয়তা স্পষ্ট হচ্ছে।



নেপালের নির্বাচন: জেন-জি আন্দোলনের নেতার হাত ধরে বাজিমাতের পথে ৪ বছর বয়সী দলনেপালের নির্বাচন: জেন-জি আন্দোলনের নেতার হাত ধরে বাজিমাতের পথে ৪ বছর বয়সী দলএ ছাড়া এই নির্বাচনে নতুন দল ও নতুন মুখের উপস্থিতিও বেশি। মোট প্রার্থীর প্রায় এক-তৃতীয়াংশ স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব বিষয় থেকে বোঝা যায়, অনেক নেপালি এমন নতুন ধারণা ও নেতৃত্ব খুঁজছেন, যা তাদের প্রত্যাশার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।বলেন্দ্র শাহ যদি শেষ পর্যন্ত নির্বাচিত হন, তবে তা হবে নেপালের রাজনীতির জন্য এক অভাবনীয় মুহূর্ত। কয়েক দশকের পুরনো মুখ আর অস্থিতিশীল জোট সরকারের বৃত্ত থেকে বেরিয়ে এটি হতে পারে এক বিশাল পরিবর্তন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান

হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান