ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

৬ দেশের অনুরোধে ‘ইরানের হামলা’ নিয়ে জরুরি বৈঠকে বসছে আরব লিগ

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৪:১৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৪:১৭:০৪ অপরাহ্ন
৬ দেশের অনুরোধে ‘ইরানের হামলা’ নিয়ে জরুরি বৈঠকে বসছে আরব লিগ
আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে সাম্প্রতিক ইরানি হামলার ঘটনা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। আগামীকাল রোববার (৮ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপি-কে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি রোধে এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।আরব লিগের এই জরুরি বৈঠকটি একক কোনো দেশের সিদ্ধান্তে নয়, বরং ছয়টি প্রভাবশালী আরব রাষ্ট্রের অনুরোধে ডাকা হয়েছে। এই দেশগুলো হলো— কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান ও মিশর।


প্রসঙ্গত, সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই দেশগুলোর দাবি, এসব হামলার পেছনে ইরানের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আরব দেশগুলোর সম্মিলিত অবস্থান এবং পরবর্তী করণীয় নির্ধারণ করতেই হয়তো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে