ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ

ইসরায়েলের কাছে আবারও বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৪:১৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৪:১৮:১৩ অপরাহ্ন
ইসরায়েলের কাছে আবারও বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
মার্কিন কংগ্রেসের পর্যালোচনা এড়াতে বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করে ইসরায়েলের কাছে ১৫ কোটি ১৮ লক্ষ (১৫১ দশমিক ৮ মিলিয়ন) ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মাঝেই মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দেয়।


পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর বিবৃতি অনুযায়ী, এই চুক্তির আওতায় ইসরায়েলকে ১২ হাজার ‘বিএলইউ-১১০ এ/বি’ সাধারণ বোমা সরবরাহ করা হবে, যার প্রতিটির ওজন ১ হাজার পাউন্ড। এর পাশাপাশি প্রকৌশল এবং প্রযুক্তিগত সহায়তাও প্রদান করা হবে। টেক্সাস ভিত্তিক প্রতিষ্ঠান ‘রেপকন ইউএসএ’ এই চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে এবং কিছু সরঞ্জাম মার্কিন সামরিক বাহিনীর বর্তমান মজুদ থেকে সরাসরি পাঠানো হবে।


অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইনের ৩৬ (বি) ধারা অনুযায়ী সাধারণ পরিস্থিতিতে এই বিক্রয় প্রক্রিয়ায় কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিশেষ বিবৃতিতে জানিয়েছেন, জরুরি অবস্থা বিদ্যমান থাকায় ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে অস্ত্র বিক্রি করা প্রয়োজন। তাই কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। উল্লেখ্য, এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেসিসহ ১৩শ-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং কুয়েতে এক ড্রোন হামলায় ৬ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন।


গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় থেকেই যুক্তরাষ্ট্রে অস্ত্র সরবরাহের বিষয়ে সমালোচনা তীব্র হচ্ছিল। প্রতিনিধি সভার পররাষ্ট্র বিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে বলেন, ‘ট্রাম্প প্রশাসন বারবার দাবি করেছে যে তারা এই যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। কিন্তু কংগ্রেসকে এড়িয়ে জরুরি ক্ষমতা প্রয়োগ করার এই তোড়জোড় অন্য গল্প বলছে। এই জরুরি অবস্থা ট্রাম্প প্রশাসনেরই সৃষ্টি।’

গত জুলাই মাসেও গাজার মানবিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলে অস্ত্র বিক্রির বিপক্ষে ২৭ জন ডেমোক্র্যাট সিনেটর ভোট দিয়েছিলেন, যদিও সেই প্রস্তাব শেষ পর্যন্ত পাস হয়নি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ