ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ

ইরানের বেসামরিক নাগরিক নিহতে জাতিসংঘের ওপর ক্ষোভ আরাঘচির

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৪:২৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৪:২৪:১৬ অপরাহ্ন
ইরানের বেসামরিক নাগরিক নিহতে জাতিসংঘের ওপর ক্ষোভ আরাঘচির
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে শত শত নিরপরাধ ইরানি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (৭ মার্চ) এই অবৈধ ও উসকানিমূলক যুদ্ধের বিরুদ্ধে জাতিসংঘকে তার আইনি ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাঘচি জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক উদ্বেগের জবাব দেন। গুতেরেস এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতির মারাত্মক ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছিলেন। এর প্রতিবাদে আরাঘচি বলেন, ‘একে কেবল লড়াই বলা ঠিক নয়, এটি দুটি পারমাণবিক শক্তিধর দেশের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে চালানো একটি বিনা উসকানিতে আগ্রাসন।





পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বিশ্ব অর্থনীতির চেয়ে মানবিক বিপর্যয়ের দিকে নজর দেওয়ার দাবি জানিয়ে বলেন, আপনি বিশ্ব অর্থনীতির ঝুঁকি নিয়ে চিন্তিত কিন্তু গত ৭ দিনে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত নিরপরাধ বেসামরিক নাগরিকদের কী হবে? মিনাব শহরেই ১৭৫ জন ‘ছোট দেবদূত’ (শিশু) প্রাণ হারিয়েছে। তিনি আরও বলেন, ইরান গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় ব্যস্ত থাকাবস্থায় গত নয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এই হামলা চালানো হয়।
 



গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই প্রাণঘাতী সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে সামরিক ও বেসামরিক উভয় এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।


পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানি সশস্ত্র বাহিনীও অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন দিয়ে কঠোর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।



সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ