ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ বছরের শিশু, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-সন্তানের একদিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম যুক্তরাষ্ট্রের উগ্র ডানপন্থী সংগঠনগুলোর সঙ্গে কানাডীয় শ্বেতাঙ্গ গোষ্ঠীর বৈঠক শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ টুকরা করে নদী–ডোবায় ফেলেছেন স্ত্রী: পুলিশ ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি আজ সিলেট টেস্টেও ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদ তামিমের অভিষেক চীন ছেড়েই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা ক্যারিয়ার শেষ হয়ে গেলেও ফিলিস্তিনের পক্ষে অটল হলিউড অভিনেত্রী দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে কঙ্গোতে ছড়িয়ে পড়েছে ইবোলা, ৬৫ জনের মৃত্যু ভারতীয় ক্রিকেটারের সাথে শেহনাজের প্রেমের গুঞ্জন এবার মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার পদ্মা ব্যারেজ জিয়াউর রহমানের স্বপ্ন ছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার জানাজার একদিন আগেও ‘জয় বাংলা’ বলার মুরদ ছিল না, একদিন পরও নেই: প্রতিমন্ত্রী মীর হেলাল ভারতে চৌদ্দ শতকের ভোজশালা মসজিদের জায়গাকে মন্দির বলে রায় হাইকোর্টের ‘হামের সংক্রামণ ও মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে’ লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করব: পানিসম্পদমন্ত্রী

নরসিংদীতে সারা লাইফস্টাইলের ১৭ তম আউটলেটের ওপেনিং

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৪:৩৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৪:৩৯:৫৪ অপরাহ্ন
নরসিংদীতে সারা লাইফস্টাইলের ১৭ তম আউটলেটের ওপেনিং

বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল নরসিংদীতে তাদের ১৭তম আউটলেটের ওপেনিং উদযাপন করেছে। বৃহস্পতিবার (৫মার্চ) দুপুরে নগরীর বৌয়াকুড় মোড়ে অবস্থিত আউটলেটের এই  ওপেনিং অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর মোশাররফ হোসেন, স্নোটেক্স গ্রুপের ডেপুটি ডিরেক্টর মোঃ ফয়েজুর রহমান নূরী, সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান, এজিএম অপূর্ব গোস্বামী এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ফারাজ হোসেন রুম্মান সহ আরও অনেকে। এ ছাড়া, ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।



স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর মোশাররফ হোসেন বলেন, নরসিংদীতে নতুন শোরুম উদ্বোধন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। তিনি জানান, বাংলাদেশের বাজারে এমন একটি ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য নিয়েই সারা লাইফস্টাইলের যাত্রা শুরু হয়েছে, যেখানে গ্রাহকরা একই সঙ্গে কোয়ালিটি, আধুনিক ডিজাইন এবং বিশ্বাসযোগ্যতা পাবেন। নরসিংদীতে নতুন শোরুম চালুর মাধ্যমে তারা স্থানীয় গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে চান। গ্রাহকদের এমন একটি কেনাকাটার অভিজ্ঞতা দিতে চান, যেখানে থাকবে যত্ন, স্টাইল এবং আস্থার সমন্বয়। মানসম্পন্ন পণ্য ও সাশ্রয়ী মূল্যই ক্রেতাদের এখানে আকৃষ্ট করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি পণ্যের মান বজায় রাখতে কঠোর কোয়ালিটি কন্ট্রোল এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।




তিনি আরও বলেন, নরসিংদীর মানুষের মধ্যে ব্র্যান্ডেড পণ্যের প্রতি আগ্রহ ও চাহিদা রয়েছে। সেই চাহিদাকে সামনে রেখেই এখানে নতুন ব্র্যান্ড শোরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের দিন থেকেই ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে প্রথম তিন দিন সব পণ্যে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।




সাশ্রয়ী মূল্যে আধুনিক ও টেকসই শীতবস্ত্র, বিশেষ করে স্টাইলিশ জ্যাকেটের জন্য সারা লাইফস্টাইল ইতোমধ্যেই দেশজুড়ে একটি নির্ভরযোগ্য নাম। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ট্রেন্ডের সমন্বয়ে তরুণ পেশাজীবী, শিক্ষার্থী ও পরিবারের জন্য ফ্যাশনেবল পোশাক সরবরাহে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে।নরসিংদীর বৌয়াকুড় মোড়ে অবস্থিত নতুন এই আউটলেটের মাধ্যমে নরসিংদীবাসীর কাছে সারা লাইফস্টাইলের জনপ্রিয় শীতবস্ত্র ও জ্যাকেট কালেকশন আরও সহজে পৌঁছে যাবে।



ওপেনিং উপলক্ষে ক্রেতাদের জন্য বৃহস্পতিবার (৫র্মাচ) থেকে শনিবার (৭ র্মাচ) পর্যন্ত তিন দিন সব পণ্যে ফ্ল্যাট ১৫% ছাড় ঘোষণা করা হয়েছে।আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের জন্য দৈনন্দিন ব্যবহার, উৎসব ও মৌসুমি চাহিদা অনুযায়ী নানাবিধ পোশাকের বিশাল সমাহার রয়েছে। পরিবারবান্ধব কেনাকাটার অভিজ্ঞতা দিতে আউটলেটে চালু করা হয়েছে একটি কিডস প্লে জোন।




এ ছাড়া, সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’–এর তরুণদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক কালেকশনও এই আউটলেটে পাওয়া যাচ্ছে।প্রতিষ্ঠার পর থেকে ১৭টি আউটলেট ও শক্তিশালী ই-কমার্স প্ল্যাটফর্মে সম্প্রসারণ সারা লাইফস্টাইলের গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং উদ্ভাবনী ফ্যাশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের