ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

১ মণ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১০:০৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১০:০৫:৫৭ পূর্বাহ্ন
১ মণ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের
পঞ্চগড়ে অনলাইন জুয়ার কারণে সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে প্রায় ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন মান্না নামে এক যুবক। একই সঙ্গে তিনি সবাইকে অনলাইন জুয়ার ক্ষতি সম্পর্কে সতর্ক করেছেন।রোববার (৮ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, ঘটনাটি রোববার বিকেলে পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় ঘটে।ভিডিওতে দেখা যায়, দুধ দিয়ে গোসল করার সময় মান্না বলেন, “আমি অনলাইন জুয়া ছেড়ে দিয়েছি। আপনারাও সবাই অনলাইন জুয়া থেকে দূরে থাকুন।”



ভিডিও ধারণের সময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, মান্না অনলাইন জুয়ার কারণে নিঃস্ব হয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করছেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন যে আর কখনো জুয়া খেলবেন না। পাশাপাশি যারা অনলাইন জুয়ায় জড়িত আছেন, তাদের রমজান মাসে তওবা করে এই অভ্যাস ছাড়ার আহ্বানও জানানো হয়।



ঘটনার সময় স্থানীয় অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মান্না পেশায় একজন শ্রমিক। তার বাড়ি জগদল বাজারের দক্ষিণ গোয়ালপাড়ায়। দীর্ঘদিন ধরে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। এতে তার সঞ্চয় ও সম্পদ হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েন এবং পরিবারেও অশান্তি শুরু হয়। প্রায় এক বছর আগে জুয়ার কারণে স্ত্রী ও সন্তানও তাকে ছেড়ে চলে যায়। পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসলের মাধ্যমে জুয়া ছাড়ার ঘোষণা দেন।




ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে মান্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।



এ বিষয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান বলেন, তিনি যদি সত্যিই নিজের ভুল বুঝে তওবা করে থাকেন, তবে এটি ইতিবাচক বিষয়। তবে ভবিষ্যতে যেন আবার এই অভ্যাসে জড়িয়ে না পড়েন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, জুয়া মানুষের জীবন ধ্বংস করে এবং পরিবারে অশান্তি সৃষ্টি করে, তাই সবাইকে এ ধরনের অভ্যাস থেকে দূরে থাকার আহ্বান জানান।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা