ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বর্ণের সঙ্গে কমল রুপার দামও লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত আমিরাতের সঙ্গে আমাদের বন্ধুত্ব দৃঢ়, এই যুদ্ধ তা প্রমাণ করেছে: ইসরায়েল মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা: মেঘনা আলম আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে: সারজিস আলম দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ ‘বন্ধ’ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত মাদক ছেড়ে থানায় আত্মসমর্পণ: তিন যুবক পেলেন টুপি-তসবিহ-জায়নামাজ ইরানে যুদ্ধে লাভে রাশিয়া, চাপে বাংলাদেশসহ বহু দেশ নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিক গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো কাভার্ড ভ্যান, মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ‘ফেভিকলের গ্লু’ স্বামীর মার খেয়ে তো মরে যাওনি, নারীকে বিচারক সেভ আমেরিকা ভোটিং বিল পাসে মরিয়া ট্রাম্প ৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর দাফন সোনামসজিদ স্থলবন্দরে স্বর্ণের বারসহ যুবক আটক ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব

দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া সেই মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১০:২৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১০:২৯:৪৪ পূর্বাহ্ন
দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া সেই মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের ছিনতাই হওয়া দু’টি আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (৭ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করার সময় দুদক মহাপরিচালক মো. মোতাহার হোসেন ছিনতাইয়ের শিকার হয়েছেন। দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে তিনজন ছিনতাইকারী তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি দামী ঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় তাকে মারধর করে আহত করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর নাম শাহজাদা ও রুবেল ওরফে বক্সার। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া ফোন দু’টি উদ্ধার করে।



বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, দুদক মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেনের ছিনতাই হওয়া আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়েছে।



এর আগে গত শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. মোতাহার হোসেন। এ সময় একদল ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে মারধর শুরু করে। তারা তার কাছ থেকে দুটি আইফোন, নগদ ১৫ হাজার টাকা ও একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয়।



পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে আঘাত করে। এতে তিনি ঘাড় ও চোখে মারাত্মক জখম হন। বর্তমানে ওই দুদক কর্মকর্তা সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বর্ণের সঙ্গে কমল রুপার দামও

স্বর্ণের সঙ্গে কমল রুপার দামও