ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১১:১২:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১১:১২:০৭ পূর্বাহ্ন
জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ
শতাধিক গুম ও খুনের অভিযোগে করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ।সোমবার (০৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
এর আগে প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তার জবানবন্দিতে, জিয়াউল আহসানকে হত্যাকারী হিসেবে তুলে ধরেন।তিনি বলেন, তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে থাকায় তাকে প্রমোশন দিতে রাজি হইনি।
 



এদিকে, একই ট্রাইব্যুনালে আজ রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মামলায়ও সাক্ষ্যগ্রহণ হতে পারে।মামলার আসামি বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম, এবং পুলিশের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও ওসি মশিউর রহমান।এছাড়া, ট্রাইব্যুনাল-২ এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
 



এ মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
 

কমেন্ট বক্স