ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বর্ণের সঙ্গে কমল রুপার দামও লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত আমিরাতের সঙ্গে আমাদের বন্ধুত্ব দৃঢ়, এই যুদ্ধ তা প্রমাণ করেছে: ইসরায়েল মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা: মেঘনা আলম আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে: সারজিস আলম দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ ‘বন্ধ’ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত মাদক ছেড়ে থানায় আত্মসমর্পণ: তিন যুবক পেলেন টুপি-তসবিহ-জায়নামাজ ইরানে যুদ্ধে লাভে রাশিয়া, চাপে বাংলাদেশসহ বহু দেশ নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিক গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো কাভার্ড ভ্যান, মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ‘ফেভিকলের গ্লু’ স্বামীর মার খেয়ে তো মরে যাওনি, নারীকে বিচারক সেভ আমেরিকা ভোটিং বিল পাসে মরিয়া ট্রাম্প ৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর দাফন সোনামসজিদ স্থলবন্দরে স্বর্ণের বারসহ যুবক আটক ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব

পরকীয়া জেরে সালিশ বৈঠকে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০২:১৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০২:১৩:০৪ অপরাহ্ন
পরকীয়া জেরে সালিশ বৈঠকে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরকীয়া সম্পর্কিত ঘটনায় একটি সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে।




নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার সেলিনাবাদ দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 



পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারীর (কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুন) পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয়ের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন। রোববার রাতেও সালিশে বসেছিলেন দুই পক্ষ। কিন্তু বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে আসা লোকজন বাড়ি ফিরছিলেন। এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আনিসুর রহমান ও তার লোকজনও প্রতিহতের চেষ্টা করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে লাঠির আঘাতে আনিসুর রহমান মারা যান।


শিবগঞ্জ থানার (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে রাত থেকেই অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বর্ণের সঙ্গে কমল রুপার দামও

স্বর্ণের সঙ্গে কমল রুপার দামও