ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

হঠাৎ ‘সাইলেন্স’ জেসচারের ট্রেন্ডে ঢালিউড

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৩৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৩৩:১৭ অপরাহ্ন
হঠাৎ ‘সাইলেন্স’ জেসচারের ট্রেন্ডে ঢালিউড
ঢালিউডের বর্তমান সময়ের সিনেমাগুলোতে নতুন এক ট্রেন্ড শুরু হয়েছে। ঠোঁটের ওপর তর্জনী রেখে কাউকে ‘চুপ’ থাকতে বলার যে ভঙ্গি, যাকে ইংরেজিতে 'Shhhhhh!' বা ‘সাইলেন্স জেসচার’ বলা হয়, সেটি এখন পোস্টার ও টিজারে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। চরিত্রের ধরন যেমনই হোক না কেন, অ্যাকশনধর্মী এই লুকটি নির্মাতাদের অন্যতম পছন্দে পরিণত হয়েছে এখন। 




গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় নির্মিত ‘বরবাদ’ সিনেমায় মেগাস্টার শাকিব খানের এই লুক বেশ সাড়া ফেলে ভক্তদের মাঝে। এরপরই একই লুকে দেখা মেলে ঢালিউড কুইন অপু বিশ্বাসকেও! আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত তার নতুন সিনেমা ‘দুর্বার’-এর লুক প্রকাশ পাওয়ার পর সেখানেও তাকে ঠোঁটে আঙুল রাখা অবস্থায় দেখা যায়।

তবে অপুর এই লুকটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই লুকটি নিয়ে ঠাট্টা করেছেন এবং একাংশের দাবি, শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার লুকের সঙ্গে তাল মেলাতেই অপু বিশ্বাস এই ভঙ্গিটি নকল করেছেন। 






এদিকে, ২০২১ সালে রায়হান রাফী পরিচালিত ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ সিনেমায় অভিনেত্রী নাজিফা তুষিও এই একই ভঙ্গিতে পর্দায় হাজির হয়েছিলেন। তখন বিষয়টি আলোচনায় আসেনি। তবে এবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেসার কুকার’-এর টিজারে তুষিকে আবার সেই চেনা লুকে দেখা গেছে। এই দুই কাজের মধ্যে তুষির কোন লুকটি বেশি আকর্ষণীয়, তা নিয়ে এর মধ্যেই সামাজিক মাধ্যমে তার ভক্তদের মাঝে একধরনের তর্কাতর্কি শুরু হয়েছে।



শুধু শাকিব খান, অপু বিশ্বাস কিংবা তুষিই নয়, এই আলোচনার মধ্যেই নতুন করে ঝড় তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। আসন্ন ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। গত বুধবার দুপুরে সিরিজটির টিজার প্রকাশের পর মেহজাবীনের মারকাটারি অ্যাকশন অবতারের পাশাপাশি তার এই ‘সাইলেন্স’ লুক দর্শকদের রীতিমতো চমকে দিয়েছে। 



নেটিজেনরা বর্তমানে এই তারকাদের ছবিগুলো একসঙ্গে কোলাজ করে সামাজিক মাধ্যমে সিনেপ্রেমীদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। মনে অনেকে প্রশ্নও রেখেছেন, হঠাৎ এই ‘সাইলেন্স’ জেসচারের ট্রেন্ডে ভাসছে কেন ঢালিউড! তবে এত এত আলোচনার এই দৌড়ে এখন পর্যন্ত দর্শকদের প্রশংসায় মেহজাবীন চৌধুরীর লুকটি সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা