ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মের মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ থাইল্যান্ডে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু, আহত ১৬

ঐক্যমতের সরকার গঠনে সরকারি-বিরোধী দলীয় চিফ হুইপদের আলোচনা

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৫:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৫:৩০:২৬ অপরাহ্ন
ঐক্যমতের সরকার গঠনে সরকারি-বিরোধী দলীয় চিফ হুইপদের আলোচনা

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম-এর সঙ্গে বিরোধীদলীয় সংসদ সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সংসদ ভবনের চিফ হুইপের অফিস কক্ষে এ বৈঠক সম্পন্ন হয়।

আজ মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম-এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে ছিলেন মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি ‘ঐক্যমতের সরকার’ গঠনের লক্ষ্য নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। এছাড়া জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বৈঠকের সময় বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত সরকারে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে এই বৈঠক সংসদকে প্রাণবন্ত করতে সহায়ক হবে বলে আমরা আশাবাদী।”


কমেন্ট বক্স
একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন