ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

বাবা হলেন রণদীপ হুডা

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৭:৫১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৭:৫১:১৫ অপরাহ্ন
বাবা হলেন রণদীপ হুডা
জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেতা রণদীপ হুডা ও তার স্ত্রী লিন লাইশরম। মঙ্গলবার (১০ মার্চ) তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে একটি কন্যাসন্তান। এ খবরে উচ্ছ্বসিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন তারকা দম্পতিকে।

গত বছরের নভেম্বর থেকে সন্তান আগমনের অপেক্ষায় ছিলেন রণদীপ ও লিনের ভক্তরা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে এদিন কন্যাসন্তানের জন্ম হয়। ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন এই জুটি। তবু জীবনের এই বিশেষ মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভুল করেননি ‘সাভারকর’খ্যাত এই অভিনেতা।

জানা গেছে, একই দিন ছিল রণদীপ হুডার বাবার জন্মদিনও। ফলে পরিবারে আনন্দের উপলক্ষ যেন দ্বিগুণ হয়ে ওঠে। বাবার জন্মদিনে নাতনির আগমনকে বিশেষ উপহার হিসেবেই দেখছেন অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে রণদীপ তার বাবার কোলে সদ্যোজাত মেয়ের একটি ছবি প্রকাশ করেন। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, “দাদু ও নাতনি—দু’জনকেই জন্মদিনের অনেক শুভেচ্ছা। বাবা হওয়ার পর আজ তোমার প্রতি আমার কৃতজ্ঞতা আরও বেড়ে গেল।”

স্ত্রী লিন লাইশরমকেও ধন্যবাদ জানিয়ে রণদীপ লিখেছেন, “আমাকে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য এবং আমাদের ছোট্ট রাজকন্যাকে পৃথিবীতে আনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সারাজীবনের ভালোবাসা।”

সাধারণত বলিউড তারকারা সন্তানের ছবি প্রকাশ্যে আনতে বেশ গোপনীয়তা বজায় রাখেন। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে রণদীপের আচরণে। কোনো লুকোছাপা না করে পরিবারের এই আনন্দঘন মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

উল্লেখ্য, রণদীপ হুডা ও লিন লাইশরমের প্রেমের সূত্রপাত হয়েছিল কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ-এর থিয়েটার গ্রুপগ্রুপ ‘মোটলি’ -এ কাজ করতে গিয়ে। সেখান থেকেই বন্ধুত্ব, পরে তা প্রেমে রূপ নেয়। করোনাভাইরাস মহামারীর সময় থেকে তারা একসঙ্গে বসবাস করছিলেন বলে জানা যায়। পরবর্তীতে ২০২৩ সালের ২৯ নভেম্বর ইম্ফল-এ ঐতিহ্যবাহী মেতেই রীতিতে বিয়েবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু