ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ভিক্টোরিয়া

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১১:৫৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১১:৫৬:২৮ পূর্বাহ্ন
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ভিক্টোরিয়া
মেক্সিকো সিটির অ্যারেনা সিডিএমএক্স-এ অনুষ্ঠিত ৭৩তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রথমবারের মতো ডেনমার্কের কোনো প্রতিযোগী মিস ইউনিভার্সের শিরোপা অর্জন করলেন। তাকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ভিক্টোরিয়া। এ বছর এই সুন্দর প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশ নিয়েছিল বেলারুশ, ইরিত্রিয়া, গিনি, ম্যাকাও, মালদ্বীপ, মলডোভা এবং উজবেকিস্তান। এই আয়োজনে বিভিন্ন ধাপে অংশ নিয়ে নিজেকে প্রমাণ করতে হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  প্রিলিমিনারি ইভেন্টে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।  চূড়ান্ত পর্বে পাঁচ প্রতিযোগীকে নেতৃত্ব ও স্থিতিস্থাপকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। কেউ যদি আপনাকে বিচার না করে, তবে কীভাবে বাঁচবেন? এই প্রশ্নে ভিক্টোরিয়া উত্তর দেন, আমি প্রতিদিনের মতোই বাঁচব।
দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই, ইতিহাস গড়তে চাই, এবং আজ রাতে আমি সেটাই করছি।

প্রতিযোগিতায় নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা প্রথম রানারআপ এবং মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন। থাইল্যান্ডের সুচাতা চুয়াংস্রি এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ পেদ্রোজা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন। পেদ্রোজা, ২৮ বছর বয়সী একজন মা, প্রতিযোগিতার সাম্প্রতিক নিয়ম পরিবর্তনের পর শীর্ষ পাঁচে স্থান পেয়ে ইতিহাস সৃষ্টি করেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭২ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ২৮ বছরের বেশি বয়সী নারীদের অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী