ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না: নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৮:০০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৮:০০:৩৫ অপরাহ্ন
বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাদি হত্যাকাণ্ডের বিচার যেন প্রকৃত অর্থেই ন্যায়বিচার নিশ্চিত করে। তিনি বলেন, শুধু যারা গুলি করেছে তারাই হত্যাকারী নয়; এ ঘটনার পেছনে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র জড়িত থাকতে পারে। সেই ষড়যন্ত্রও দেশের মানুষের সামনে উন্মোচন করতে হবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার কথা। তবে গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে তিনি দাবি করেন। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তোলার লড়াই চলছে এবং এই লড়াই কোনো একক দল বা সরকারের পক্ষে সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শক্তিশালী বিরোধী দল ও ভিন্নমতের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত ১৬ বছরে দেশে বিরোধী মত বা বিরোধী দলের কার্যকর উপস্থিতি ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জনগণ চায় এই হত্যার বিচার হোক। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভারতের মাটিতে খুঁজে পাওয়া গেছে। তাই তাদের দ্রুত বাংলাদেশে এনে বিচার কার্যকর করার দাবি জানান তিনি।

ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সরকার তাদের নির্বাচনী ইশতিহার অনুযায়ী এ কর্মসূচি চালু করেছে—এ জন্য সাধুবাদ জানানো যায়। তবে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে এ ধরনের কর্মসূচি কেবল ‘চোখ ধাঁধানো উদ্যোগ’ হিসেবেই থেকে যাবে।

তিনি আরও বলেন, যেসব ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের সংসদে জায়গা দেওয়া হয়েছে বা নমিনেশন দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশ নির্বাচন কমিশন-এর কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ১২ মার্চ নতুন জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। তবে ওই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে তিনি আপত্তি জানিয়ে বলেন, “কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং মাজহারুল ইসলাম ফকিরসহ দলের অন্যান্য নেতারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ