ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত আমিরাতের সঙ্গে আমাদের বন্ধুত্ব দৃঢ়, এই যুদ্ধ তা প্রমাণ করেছে: ইসরায়েল মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা: মেঘনা আলম আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে: সারজিস আলম দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ ‘বন্ধ’ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত মাদক ছেড়ে থানায় আত্মসমর্পণ: তিন যুবক পেলেন টুপি-তসবিহ-জায়নামাজ ইরানে যুদ্ধে লাভে রাশিয়া, চাপে বাংলাদেশসহ বহু দেশ নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিক গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো কাভার্ড ভ্যান, মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ‘ফেভিকলের গ্লু’ স্বামীর মার খেয়ে তো মরে যাওনি, নারীকে বিচারক সেভ আমেরিকা ভোটিং বিল পাসে মরিয়া ট্রাম্প ৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর দাফন সোনামসজিদ স্থলবন্দরে স্বর্ণের বারসহ যুবক আটক ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল

বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৯:৫৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৯:৫৯:৩১ পূর্বাহ্ন
বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন
বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় ভারত ও চীন যৌথভাবে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে পৃথক বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রদূতরা এই ইতিবাচক অবস্থানের কথা জানান।সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সংবাদমাধ্যমকে বলেন, জ্বালানি সমস্যা সমাধানে বাংলাদেশ ও চীন ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি উত্তরণে চীন বাংলাদেশকে প্রয়োজনীয় জ্বালানি সহায়তা দিতে বিশেষভাবে আগ্রহী।




এর আগে গত রোববার জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। সভার কার্যপত্র অনুযায়ী, বিদ্যমান চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে ২০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।



চলতি বছর এই চুক্তির অধীনে ইতিমধ্যে ৫ হাজার টন ডিজেল দেশে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ৫ হাজার টন ডিজেলের সরবরাহ নিশ্চিত করতে ঢাকা দিল্লির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এ ছাড়া চুক্তিতে থাকা অতিরিক্ত ৬০ হাজার টন ‘অপশনাল’ পরিমাণ থেকেও ডিজেল সংগ্রহের বিষয়ে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত