ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বাবা-মা হলেন হলেন রণদীপ-লিন

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:০৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:০৪:৩৮ পূর্বাহ্ন
বাবা-মা হলেন হলেন রণদীপ-লিন
বলিউড অভিনেতা রণদীপ হুডা এবং তার স্ত্রী লিন লাইশরমের জীবনে এসেছে এক নতুন অধ্যায়। গত বছরের নভেম্বর থেকেই সুখবরের অপেক্ষায় ছিল এই তারকা দম্পতির ভক্তরা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১০ মার্চ) রণদীপ-লিনের ঘর আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান।ব্যক্তিগত জীবনকে সবসময়ই পর্দার আড়ালে রাখতে পছন্দ করেন এই জুটি। তবে জীবনের এই বিশেষ মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভুললেন না পর্দার ‘সাভারকর’ খ্যাত এই অভিনেতা। এদিন রণদীপের বাবারও জন্মদিন ছিল। বাবার জন্মদিনে নাতনিকে উপহার দিয়ে আনন্দকে দ্বিগুণ করেছেন তিনি।




সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাবার কোলে সদ্যোজাত মেয়ের একটি মিষ্টি ছবি পোস্ট করে রণদীপ লিখেছেন, ‘দাদু ও নাতনি দু’জনকেই জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ বাবা হওয়ার পর তোমার (বাবার) প্রতি কৃতজ্ঞতা যেন আরও বেড়ে গেল।’‘আর লিন, আমাকে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য এবং আমাদের ছোট্ট রাজকন্যাকে এই পৃথিবীতে আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সারাজীবনের ভালোবাসা।’সাধারণত বিটাউনের তারকারা সন্তানের ছবি প্রকাশ্যে আনতে বেশ গোপনীয়তা বজায় রাখেন। তবে রণদীপ এখানে ব্যতিক্রম। কোনো লুকোছাপা না করেই বাবার সঙ্গে মেয়ের প্রথম মুহূর্তটি ফ্রেমবন্দি করে শেয়ার করেছেন তিনি।



উল্লেখ্য, রণদীপ ও লিনের প্রেমের গল্পের শুরু নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপ ‘মোটলি’ থেকে। সেখান থেকেই বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেম। করোনা মহামারীর সময় থেকেই তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন বলে শোনা যায়। এরপর ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে ঐতিহ্যবাহী মেতেই রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা