ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

তেহরানে রাতভর যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:০৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:০৬:১২ পূর্বাহ্ন
তেহরানে রাতভর যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ
ইরানে যুদ্ধ শুরুর ১০ দিনের মাথায় দেশটির রাজধানী তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম ভয়াবহ বোমা হামলার মুখে পড়েছে। রাতভর বিমান হামলায় বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। খবর আলজাজিরারসোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (১০ মার্চ) ভোর পর্যন্ত তেহরানের আকাশে নিচু দিয়ে উড়ে যুদ্ধবিমানগুলো একের পর এক ভারী বোমা নিক্ষেপ করে। এক কোটিরও বেশি মানুষের এই শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো নগরী। হামলার আতঙ্কে অনেক বাসিন্দা ঘরেই অবস্থান করলেও রাতভর চরম ভীতিকর পরিস্থিতির মধ্যে কাটাতে হয়েছে তাদের।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান ছাড়াও ইসফাহান ও কারাজ শহরেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গতকাল মঙ্গলবার বলেছেন, ইরানের ভেতরে এটিই হতে পারে ‘সবচেয়ে তীব্র হামলার দিন’।




পশ্চিম তেহরানের বাসিন্দা ৩৮ বছর বয়সী সিমা (ছদ্মনাম) জানান, রাতের হামলার সময় মনে হচ্ছিল কয়েক ডজন যুদ্ধবিমান তাদের মাথার ওপর দিয়ে উড়ছে। প্রায় ১৫ মিনিট ধরে একটানা বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবার হামলা শুরু হয়।
তিনি বলেন, ‘মাটি, জানালা—সবকিছু কাঁপছিল। আমরা ভয়ে বাথরুমে আশ্রয় নিয়েছিলাম এবং সেখানেই রাত কাটিয়েছি।’আরও কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বিমান হামলার সময় তীব্র আলোয় রাতের আকাশ মুহূর্তের জন্য দিনের মতো উজ্জ্বল হয়ে ওঠে। কেউ কেউ বাড়ির ছাদ বা বারান্দা থেকে সেই দৃশ্য ভিডিও ধারণ করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কোথাও কোথাও নীলাভ আলো দেখা গেছে, যা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।হামলার পর তেহরানের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও সরকার জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই তা পুনরুদ্ধার করা হয়েছে।

এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। টানা ১১ দিন ধরে চলা এই নিষেধাজ্ঞার ফলে মানুষ মূলত অভ্যন্তরীণ নেটওয়ার্কেই সীমাবদ্ধ রয়েছে এবং তথ্যপ্রবাহও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।অনেকেই ভিপিএন বা প্রক্সি সংযোগ ব্যবহার করে আন্তর্জাতিক ইন্টারনেটে ঢোকার চেষ্টা করছেন, তবে সরকার সেগুলোর অনেকগুলো বন্ধ করে দিচ্ছে। তাছাড়া এসব সংযোগের খরচও বেশ বেশি এবং গতি ধীর বলে অভিযোগ ব্যবহারকারীদের।বিশ্বব্যাপী ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, বর্তমান পরিস্থিতি সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠোরভাবে সরকারি ইন্টারনেট বন্ধ করা হয়েছে।




অন্যদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অধীনস্থ বাসিজ বাহিনী শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে।ইরানের বিচার বিভাগ সতর্ক করে জানিয়েছে, বিদেশি গণমাধ্যমে হামলার ভিডিও বা তথ্য পাঠালে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এমনকি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ