ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:২১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:২১:১৭ পূর্বাহ্ন
ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা
ইরান ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে নানামুখী আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকজন উপদেষ্টা তাকে এই যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসার পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন।দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় তারা এই তাগিদ দিচ্ছেন।


উপদেষ্টাদের মতে, ইরানের বিরুদ্ধে এই অভিযানের প্রাথমিক ও মূল উদ্দেশ্যগুলো ইতিমধ্যে অর্জিত হয়েছে। তাই সংঘাত আর দীর্ঘায়িত না করে একটি সম্মানজনক প্রস্থানের পথ তৈরি করা প্রয়োজন। গত সোমবার খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে চলমান এই সামরিক অভিযান শিগগিরই সম্পন্ন হবে।তবে উপদেষ্টাদের এই অবস্থানের বিপরীতে ভিন্ন সুরও পাওয়া যাচ্ছে ট্রাম্প প্রশাসনের ভেতর থেকে। এক উচ্চপদস্থ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তেহরান যতদিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের হামলা অব্যাহত রাখবে এবং ইসরায়েল যতদিন ইরানের নিশানায় আঘাত হানতে প্রস্তুত থাকবে, তত দিন এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সহজে বেরিয়ে আসার সম্ভাবনা ক্ষীণ।


ওই কর্মকর্তা আরও উল্লেখ করেন, নিজের মনমতো পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ থামানোর পক্ষে নন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তীব্র সামরিক চাপের মুখেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দেওয়া শর্তগুলো মেনে নিতে ইরানের অনীহা দেখে ট্রাম্প কিছুটা বিস্মিত হয়েছেন। ফলে যুদ্ধ শেষ করার ইচ্ছা থাকলেও মাঠের বাস্তবতায় এখনই তার সমাধান দেখছে না হোয়াইট হাউস।

 

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল