ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, চরম পরিণতির হুমকি ট্রাম্পের

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:২৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:২৩:০২ পূর্বাহ্ন
হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, চরম পরিণতির হুমকি ট্রাম্পের
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে ইরান ইতিমধ্যে মাইন বসানো শুরু করেছে বলে তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এর আগে গোয়েন্দা প্রতিবেদনে তেহরানের মাইন বসানোর প্রস্তুতির কথা জানানো হলেও, নতুন তথ্যে দাবি করা হয়েছে যে স্থাপনের কাজ শুরু হয়ে গেছে।মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দুজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক দিনে ইরানি বাহিনী অন্তত কয়েক ডজন মাইন স্থাপন করেছে। তবে তাদের হাতে থাকা মাইন স্থাপনকারী ছোট জাহাজগুলোর মাত্র ২০ শতাংশ এখন পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো, ইরান চাইলে এই প্রণালীতে আরও হাজার হাজার মাইন স্থাপন করে মাইনের জাল তৈরি করার সক্ষমতা রাখে।




মাইন স্থাপনের খবর নিয়ে ইরানকে নজিরবিহীন সামরিক পরিণতির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরান যদি এই গুরুত্বপূর্ণ জলপথে কোনো মাইন স্থাপন করে থাকে, তবে তা অনতিবিলম্বে সরিয়ে নিতে হবে।




ট্রাম্পের এই বার্তাটি কিছুটা বিভ্রান্তি তৈরি করেছে। কারণ, পোস্টে তিনি একদিকে লিখেছেন ‘ইরান মাইন স্থাপন করেছে এমন কোনো রিপোর্ট আমাদের কাছে নেই’, আবার পরক্ষণেই কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে মাইন সরানো না হলে ইরানকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা আগে কখনো দেখা যায়নি।ধারণা করা হচ্ছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে হরমুজ প্রণালীতে ইরানের মাইন স্থাপনের প্রস্তুতির খবর পাওয়ার পরই ট্রাম্প এই প্রতিক্রিয়া জানিয়েছেন।




প্রেসিডেন্ট ট্রাম্প আরও উল্লেখ করেন, যদি কোনো কারণে মাইন স্থাপন করা হয়ে থাকে এবং তা দ্রুত সরানো না হয়, তবে তার সামরিক ফলাফল হবে ভয়াবহ। অন্যদিকে, ইরান যদি এগুলো সরিয়ে নেয়, তবে তা সঠিক দিশায় একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে তিনি মন্তব্য করেন।




পরবর্তীতে ট্রাম্প তার আগের পোস্টটি মুছে দিয়ে নতুন একটি লাইন যুক্ত করে পুনরায় প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, মাদক পাচারকারীদের বিরুদ্ধে যে প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যবহার করা হয়, হরমুজ প্রণালীতে মাইন বসানোর চেষ্টাকারী যেকোনো নৌকা বা জাহাজ ধ্বংস করতে ঠিক সেই প্রযুক্তিই ব্যবহার করা হবে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার