ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:৩৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:৩৩:৩১ পূর্বাহ্ন
ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল
এক একটি গানের জন্য ৩০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল। ক্যারিয়ারে বলিউড ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় পার করেছেন জাতীয় পুরস্কারজয়ী এ গায়িকা।কিশোরী বয়সেই সংগীতজগতে নিজের অসাধারণ প্রতিভার জানান দেন শ্রেয়া ঘোষাল। ১৬ বছর বয়সে রিয়েলিটি শো ‘সারেগামাপা’- এর মঞ্চে বিজয়ী হয়ে সংগীতযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। গানের এ মঞ্চেই গায়িকা মুগ্ধ করেন প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে।নির্মাতার পরিচালিত শাহরুখ খান অভিনীত‘দেবদাস’-এ প্লেব্যাকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান শ্রেয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মিষ্টি কণ্ঠ ও নম্র ব্যক্তিত্বের জন্য শ্রেয়া ঘোষাল বিশ্বজুড়ে অগণিত ভক্তের হৃদয় জয় করেছেন।

 



ক্যারিয়ারে ২০টিরও বেশি ভাষায় ৩ হাজারের বেশি গান গেয়েছেন এ গায়িকা। গানে কণ্ঠ দেয়া ছাড়া আন্তর্জাতিক কনসার্ট এবং বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেও মোটা অংকের পারিশ্রমিক নেন তিনি।ধারণা করা হয়, বর্তমানে গায়িকার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা। ভারতের মুম্বাই ও কলকাতায় তার বিলাসবহুল আবাসন রয়েছে। এ ছাড়া তার সংগ্রহে আছে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট ও মার্সিডিজ-বেঞ্জের মতো দামী ব্র্যান্ডের বেশ কিছু গাড়ি।উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এ গায়িকা দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ে করেছেন। তাদের সংসারে রয়েছে একটি পুত্র সন্তান।
 

 
প্রসঙ্গত, উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী সংগীতশিল্পীদের তালিকায় শীর্ষস্থানে শ্রেয়া ঘোষাল থাকলেও তার আগে পুরুষ সংগীতশিল্পী হিসেবে এগিয়ে রয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী এআর রহমান। আর শ্রেয়ার পরের অবস্থানে আছেন ভারতের আরেক গায়িকা সুনিধি চৌহান। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা