ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১০:৩৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১০:৩৩:৩১ পূর্বাহ্ন
ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল
এক একটি গানের জন্য ৩০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল। ক্যারিয়ারে বলিউড ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় পার করেছেন জাতীয় পুরস্কারজয়ী এ গায়িকা।কিশোরী বয়সেই সংগীতজগতে নিজের অসাধারণ প্রতিভার জানান দেন শ্রেয়া ঘোষাল। ১৬ বছর বয়সে রিয়েলিটি শো ‘সারেগামাপা’- এর মঞ্চে বিজয়ী হয়ে সংগীতযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। গানের এ মঞ্চেই গায়িকা মুগ্ধ করেন প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে।নির্মাতার পরিচালিত শাহরুখ খান অভিনীত‘দেবদাস’-এ প্লেব্যাকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান শ্রেয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মিষ্টি কণ্ঠ ও নম্র ব্যক্তিত্বের জন্য শ্রেয়া ঘোষাল বিশ্বজুড়ে অগণিত ভক্তের হৃদয় জয় করেছেন।

 



ক্যারিয়ারে ২০টিরও বেশি ভাষায় ৩ হাজারের বেশি গান গেয়েছেন এ গায়িকা। গানে কণ্ঠ দেয়া ছাড়া আন্তর্জাতিক কনসার্ট এবং বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেও মোটা অংকের পারিশ্রমিক নেন তিনি।ধারণা করা হয়, বর্তমানে গায়িকার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা। ভারতের মুম্বাই ও কলকাতায় তার বিলাসবহুল আবাসন রয়েছে। এ ছাড়া তার সংগ্রহে আছে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট ও মার্সিডিজ-বেঞ্জের মতো দামী ব্র্যান্ডের বেশ কিছু গাড়ি।উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এ গায়িকা দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ে করেছেন। তাদের সংসারে রয়েছে একটি পুত্র সন্তান।
 

 
প্রসঙ্গত, উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী সংগীতশিল্পীদের তালিকায় শীর্ষস্থানে শ্রেয়া ঘোষাল থাকলেও তার আগে পুরুষ সংগীতশিল্পী হিসেবে এগিয়ে রয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী এআর রহমান। আর শ্রেয়ার পরের অবস্থানে আছেন ভারতের আরেক গায়িকা সুনিধি চৌহান। 

কমেন্ট বক্স
সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫