ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

ঋণখেলাপিদের সংসদে বসিয়ে, ফ্যামিলি কার্ড দিয়ে অর্থনীতি পরিবর্তন সম্ভব নয়- নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:১৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:১৫:৩৬ অপরাহ্ন
ঋণখেলাপিদের সংসদে বসিয়ে, ফ্যামিলি কার্ড দিয়ে অর্থনীতি পরিবর্তন সম্ভব নয়- নাহিদ ইসলাম
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ঋণখেলাপিদের সংসদে স্থান দিয়ে এবং ফ্যামিলি কার্ড দিয়ে বাংলাদেশের অর্থনীতি পরিবর্তন করা সম্ভব নয়।’ মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



নাহিদ ইসলাম আরও বলেছেন, ‘শরীফ উসমান হাদী হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে এবং তা হতে হবে ন্যায়বিচার। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তথাকথিত ‘ডিপ স্টেট’ ও দেশি-বিদেশি চক্রকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।



নাহিদ বলেন, ‘১২ মার্চ ফ্যাসিস্ট দলের দোসর রাষ্ট্রপতির বক্তব্য শুনতে সংসদে আমরা যাবো না। আমরা সংসদে যাবো গণভোটে এই যে বিপুল পরিমাণ মানুষের রায় তার বাস্তবায়ন এবং উচ্চকক্ষ গঠন ও সংবিধান সংস্কার পরিষদ গঠন প্রক্রিয়ার জন্য। 



এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখনও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার নেই। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের হয়ে ভোট ডাকাতি করেছেন, তার স্ত্রী আফরোজা আব্বাস। এরপর লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠিত হয়েছে।’


এছাড়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার বক্তব্যে বলেছেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে যারা থাকবেন তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যেটা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিলো স্নাতক পাশ।


তিনি বলেন, কাউকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনও ধরনের পায়তারা করতে দেয়া হবে না।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নানা পদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্তত ২ হাজার কর্মী সমর্থক ও অতিথি উপস্থিত হবার কথা জানিয়েছে এনসিপি নেতারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু