ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

টাইটানিক ছবির আদলে ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনের বিকৃত ভাস্কর্য

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৪:০৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৪:০৩:০৮ অপরাহ্ন
টাইটানিক ছবির আদলে ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনের বিকৃত ভাস্কর্য
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট টডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে একটি ব্যঙ্গাত্মক শিল্পকর্মকে কেন্দ্র করে। মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মলে প্রায় ১২ ফুট উঁচু একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যেখানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ‘টাইটানিক প্রেমিক’ রূপে দেখানো হয়েছে। খবর রয়টার্সেরপ্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতনামা শিল্পী গোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ এই শিল্পকর্মটি তৈরি করেছে। বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের একটি আইকনিক দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে ‘দি কিং অব দ্যা ওয়াল্ড’ শিরোনামের ভাস্কর্যটি তৈরি করা হয়। 



ভাস্কর্যটিতে সোনালি রঙে আঁকা দুই ব্যক্তিকে টাইটানিক জাহাজের নৌমুখের প্রতিরূপের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে ট্রাম্পকে এপস্টিনের পেছনে দাঁড়িয়ে তাকে আলিঙ্গনরত অবস্থায় দেখানো হয়েছে— যা সিনেমার চরিত্র জ্যাক ও রোজের বিখ্যাত দৃশ্যের অনুকরণ।
শিল্পকর্মটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে এটি সরাসরি ওয়াশিংটন মনুমেন্টের দিকে মুখ করে থাকে এবং ন্যাশনাল মলে ঘুরতে আসা দর্শনার্থীদের চোখে সহজেই পড়ে। ভাস্কর্যের নিচে বসানো ফলকে ব্যঙ্গাত্মক লেখা যুক্ত করা হয়েছে, যেখানে বিলাসবহুল ভ্রমণ, জমকালো পার্টি এবং ‘গোপন আঁকা ছবি’র উল্লেখ করে ট্রাম্প ও এপস্টিনের সম্পর্ককে ইঙ্গিত করা হয়েছে।



এছাড়া ভাস্কর্যটির সামনে ইউনাইটেড স্টেট ক্যাপিটালের দিকে সারি করে ১০টি ব্যানার টানানো হয়েছে। সেখানে ট্রাম্প ও এপস্টিনের একসঙ্গে থাকা ছবি এবং ‘শ্যাক অ্যামেরিকা সেইফ অ্যাগেইন’ স্লোগান ব্যবহার করা হয়েছে। ব্যানারে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতীকও রাখা হলেও ‘জাস্টিস’ শব্দটি কালো রঙে ঢেকে দেওয়া হয়েছে।




এটি ট্রাম্প ও এপস্টিনকে নিয়ে ‘সিক্রেট হ্যান্ডশেক’ গোষ্ঠীর ন্যাশনাল মলে স্থাপন করা তৃতীয় শিল্পকর্ম। এর আগে গত জানুয়ারিতে এপস্টিনকে পাঠানো একটি জন্মদিনের বার্তার প্রতিলিপি এবং সেপ্টেম্বরে ‘বেস্ট ফ্রেন্ড ফেন্ড ফরইভার’ শিরোনামে তাদের দুজনকে হাত ধরে থাকা ভাস্কর্য স্থাপন করা হয়েছিল।





শিল্পীগোষ্ঠীর সদস্যদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। জানা গেছে, তারা মধ্যস্থতাকারীর মাধ্যমে ন্যাশনাল পার্ক সার্ভিস থেকে অস্থায়ী শিল্পকর্ম প্রদর্শনের অনুমতি নিয়ে এসব স্থাপন করেন। তবে সর্বশেষ ভাস্কর্যটি কতদিন প্রদর্শিত হবে, তা এখনও স্পষ্ট নয়।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা