ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চায় বাংলাদেশ

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১২:০৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১২:০৮:১১ অপরাহ্ন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চায় বাংলাদেশ
২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ডেনমার্ক ও জার্মানির সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১১ মার্চ) সচিবালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ পৃথক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সমর্থন চান।সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের সঙ্গে তাদের নিজ নিজ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। 




বৈঠকগুলোতে প্রতিমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ডেনমার্ক ও জার্মানির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ সময় উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, উন্নয়ন অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি এবং জনশক্তি রপ্তানি ও অভিবাসন খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। 




এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর বিষয়েও বৈঠকে কথা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প