ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৫:৫৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৫:৫৬:৩৩ অপরাহ্ন
স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের
জুলাই বিপ্লবের রক্তস্নাত ঐতিহাসিক পটভূমিতে যাত্রা শুরু করলো ত্রয়োদশ জাতীয় সংসদ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান।



এর আগে সংসদ নেতার আসনে উপবিষ্ট হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা সমর্থন করেন। বিরোধী দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তে সমর্থন জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের।




এরপরে সংসদে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যের শুরুতেই জুলাইয়ের শহীদি জনতাকে স্মরণ করে বলেন, ‘আজকের এই সংসদ জুলাইয়ের পবিত্র রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা আশা করি, এই সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে স্পিকার কোনো পার্থক্য করবেন না।’স্পিকারকে একজন ‘লড়াকু মুক্তিযোদ্ধা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘আপনার ওপর জাতির অনেক প্রত্যাশা। আমরা আপনার কাছ থেকে শুধু ইনসাফ বা ন্যায়বিচার চাই।’



ডা. শফিকুর রহমান তার স্বভাবসুলভ ভঙ্গিতে নিজেকে ‘তরুণ’ দাবি করে হাস্যরসের সৃষ্টি করেন এবং নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান জানিয়ে বলেন, ‘আজকের সংসদে অনেক তরুণ এখানে এসেছেন। আমার বয়স একটু বেশি হলে, আমিও তরুণ। আমার জীবনে প্রথম সংসদে প্রবেশ। সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য হিসাবে বারবার নির্বাচিত হয়েছেন; তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখবো।’ বক্তব্যের শেষে তিনি উচ্চকণ্ঠে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে ইনসাফ কায়েমের জোরালো দাবি তোলেন।



বিরতি শেষে পুনরায় অধিবেশন শুরু হলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘এই সংসদ যেন অতীতের মতো ব্যক্তিগত চরিত্রহনন বা একতরফা স্তাবকতার জায়গায় পরিণত না হয়। জাতি সংসদকে নিরপেক্ষ অবস্থানে দেখতে চায়। অতীতের গ্লানি মুছে একটি কার্যকর সংসদ উপহার দেওয়া এখন সময়ের দাবি।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী