ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ১০:৪৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ১০:৪৭:০৩ পূর্বাহ্ন
জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল
গাড়িবোঝাই একটি পণ্যবাহী জাহাজ ইংল্যান্ড থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছায়। সেটির পণ্য খালাসের উদ্যোগ নেন বন্দরের শ্রমিকেরা। হঠাৎ তাঁরা দেখতে পান, লাল রঙের একটি চারপেয়ে প্রাণী সতর্কভাবে উঁকিঝুঁকি মারছে।শ্রমিকেরা প্রথমে বুঝতে পারছিলেন না যে সেটি আসলে কী। পরে বোঝা গেল, সেটি একটি লাল রঙের শিয়াল (রেড ফক্স)। ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকা মহাদেশের কিছু অংশে এই প্রজাতির শিয়াল দেখা যায়।কিন্তু শিয়ালটি কী করে একটি পণ্যবাহী জাহাজে উঠে পড়ল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



গাড়িবোঝাই জাহাজটি গত ৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে রওনা দেয়। ১৮ ফেব্রুয়ারি সেটি পোর্ট অব নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সিতে পৌঁছায়।পরদিন প্রাণীটিকে ব্রঙ্কস চিড়িয়াখানার তত্ত্বাবধানে পাঠানো হয়। এখনো সেটি সেখানেই আছে।শিয়ালটির বয়স প্রায় দুই বছর। কীভাবে এবং কখন জাহাজে শিয়ালটিকে খুঁজে পাওয়া যায়, সে বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। এপি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বন্দরের দায়িত্বে থাকা সরকারি সংস্থার কাছে বার্তা পাঠিয়েছে।গত বুধবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, শিয়ালটির ওজন ১১ পাউন্ড বা প্রায় ৫ কেজি। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, প্রাণীটি সুস্থ আছে। সেটি একটি পুরুষ শিয়াল।




চিড়িয়াখানার প্রাণী কর্মসূচির পরিচালক কেইথ লভেট টেলিফোনে বলেন, তাকে দেখে মনে হচ্ছে যে সে ভালোই মানিয়ে নিচ্ছে। সে অনেক কিছু পেরিয়ে এসেছে।এই প্রজাতির শিয়ালের বৈজ্ঞানিক নাম ‘ভুলপেস ভুলপেস’। আরও কিছু স্বাস্থ্য পরীক্ষার পর শিয়ালটির স্থায়ী ঠিকানা নির্ধারণ করা হবে।আপাতত সেটিকে চিড়িয়াখানার পশুচিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে।সবশেষ খবর অনুযায়ী, শিয়াল সর্বভুক প্রাণী হওয়ায় এটিকে শাকসবজি, মাছ–মাংস ও বিস্কুটের মতো কিছু খাবার দেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল