ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ১০:৫৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ১০:৫৭:১৪ পূর্বাহ্ন
প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব
প্রকাশ পেয়েছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের ঈদের ছবি 'প্রিন্স'র টিজার। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে দেড় মিনিট দৈর্ঘ্যের টিজারটি মুক্তি পায়। এতে গ্যাংস্টার অবতারে রীতিমতো বুলেটের বৃষ্টি ছুড়তে দেখা যায় নায়ককে। তাকে দেখা গেছে দুটি ভিন্ন লুকে।


মূলত, ঢাকার আন্ডারওয়ার্ল্ড জগতের প্রেক্ষাপটে সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। প্রকাশিত টিজারেও উঠে এসেছে সেই গা ছমছমে অন্ধকার জগতের বর্ণনা।


ব্যাকগ্রাউন্ডে গম্ভীর ভয়েসওভারে শাকিবের কণ্ঠে শোনা যায়, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে... ভয়ংকর!’ কিংবা ‘আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!’

এতে ধুন্ধুমার অ্যাকশন আবহে শাকিবকে দেখা গেছে, লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে বিশাল এক ‘মিনিগান’ নিয়ে শত্রুর বিরুদ্ধে আক্রমণাত্মক রূপে। সুপারস্টারের আরেকটি ভিন্ন লুকও সামনে এসেছে, যেখানে তুলনামূলক ছোট চুল! দৃশ্যপটে ডার্ক টোনের সঙ্গে নিওন লাইটিংয়ের ব্যবহার আন্ডারওয়ার্ল্ডের আবহকে ফুটিয়ে তুলে।


টিজারে দেখা গেছে ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকেও। এ ছাড়া শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুরও ঝলক আছে।

প্রসঙ্গত, ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, লোকনাথ দে, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী। শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ