ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা

প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ১০:৫৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ১০:৫৭:১৪ পূর্বাহ্ন
প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব
প্রকাশ পেয়েছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের ঈদের ছবি 'প্রিন্স'র টিজার। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে দেড় মিনিট দৈর্ঘ্যের টিজারটি মুক্তি পায়। এতে গ্যাংস্টার অবতারে রীতিমতো বুলেটের বৃষ্টি ছুড়তে দেখা যায় নায়ককে। তাকে দেখা গেছে দুটি ভিন্ন লুকে।


মূলত, ঢাকার আন্ডারওয়ার্ল্ড জগতের প্রেক্ষাপটে সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। প্রকাশিত টিজারেও উঠে এসেছে সেই গা ছমছমে অন্ধকার জগতের বর্ণনা।


ব্যাকগ্রাউন্ডে গম্ভীর ভয়েসওভারে শাকিবের কণ্ঠে শোনা যায়, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে নেকড়ে... ভয়ংকর!’ কিংবা ‘আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি!’

এতে ধুন্ধুমার অ্যাকশন আবহে শাকিবকে দেখা গেছে, লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে বিশাল এক ‘মিনিগান’ নিয়ে শত্রুর বিরুদ্ধে আক্রমণাত্মক রূপে। সুপারস্টারের আরেকটি ভিন্ন লুকও সামনে এসেছে, যেখানে তুলনামূলক ছোট চুল! দৃশ্যপটে ডার্ক টোনের সঙ্গে নিওন লাইটিংয়ের ব্যবহার আন্ডারওয়ার্ল্ডের আবহকে ফুটিয়ে তুলে।


টিজারে দেখা গেছে ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকেও। এ ছাড়া শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুরও ঝলক আছে।

প্রসঙ্গত, ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, লোকনাথ দে, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী। শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম