ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ১১:২১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ১১:২১:১৭ পূর্বাহ্ন
ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান
ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের একটি কেসি–১৩৫ সামরিক জ্বালানি–সরবরাহকারী বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে ইরাকের আকাশসীমায় এ ঘটনা ঘটে এবং এটি কোনো শত্রুপক্ষ আঘাত বা ‘ফ্রেন্ডলি ফায়ার’ কারণে হয়নি। বিবিসি প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

বিবৃতিতে বলা হয়, ঘটনায় দুটি বিমান জড়িত ছিল। একটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং অন্যটি নিরাপদে অবতরণ করে। বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে। সাধারণত কেসি–১৩৫ বিমানে একজন পাইলট, একজন সহ-পাইলট ও একজন বুম অপারেটরসহ তিন থেকে পাঁচজন ক্রু থাকেন। ক্রুদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র–ইসরাইল ও ইরানের যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম হাইমস বিবিসিকে বলেছেন, ‘এখনো খুব প্রাথমিক তথ্য। কেসি–১৩৫ সাধারণত জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয়। আমরা আশা করি, তিন থেকে পাঁচজন ক্রুই নিরাপদ আছেন। যুদ্ধে দুর্ঘটনা ঘটতে পারে এবং এটিও তেমন একটি ঘটনা বলে মনে হচ্ছে।’


মধ্যপ্রাচ্যের এ যুদ্ধে এখন পর্যন্ত অন্তত চারটি মার্কিন বিমান হারানোর ঘটনা ঘটেছে। এর আগে কুয়েতের আকাশে ‘সম্ভাব্য ফ্রেন্ডলি ফায়ার’-এ তিনটি এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, যদিও ছয়জন ক্রুই নিরাপদে বের হতে সক্ষম হন। বোয়িং নির্মিত কেসি–১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার ১৯৫০ ও ১৯৬০-এর দশকে তৈরি হয়। দূরপাল্লার অভিযানে যুদ্ধবিমান ও বোমারু বিমানে আকাশে জ্বালানি সরবরাহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা