ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত আমিরাতের সঙ্গে আমাদের বন্ধুত্ব দৃঢ়, এই যুদ্ধ তা প্রমাণ করেছে: ইসরায়েল মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা: মেঘনা আলম আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে: সারজিস আলম দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ ‘বন্ধ’ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত মাদক ছেড়ে থানায় আত্মসমর্পণ: তিন যুবক পেলেন টুপি-তসবিহ-জায়নামাজ ইরানে যুদ্ধে লাভে রাশিয়া, চাপে বাংলাদেশসহ বহু দেশ নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: মির্জা ফখরুল পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিক গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো কাভার্ড ভ্যান, মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ‘ফেভিকলের গ্লু’ স্বামীর মার খেয়ে তো মরে যাওনি, নারীকে বিচারক সেভ আমেরিকা ভোটিং বিল পাসে মরিয়া ট্রাম্প ৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর দাফন সোনামসজিদ স্থলবন্দরে স্বর্ণের বারসহ যুবক আটক ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল

সেভ আমেরিকা ভোটিং বিল পাসে মরিয়া ট্রাম্প

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০১:৪৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০১:৪৪:০৩ অপরাহ্ন
সেভ আমেরিকা ভোটিং বিল পাসে মরিয়া ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটদান বিধিমালায় বড় পরিবর্তন আনতে রিপাবলিকান আইন প্রণেতাদের ওপর চাপ দিচ্ছেন। সমালোচকদের মতে, নির্বাচনি নিরাপত্তার নামে আসলে লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে মধ্যবর্তী নির্বাচনে পরাজয় এড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। খবর বার্তা সংস্থা এএফপি’র।


প্রতিনিধি পরিষদে ট্রাম্পের রিপাবলিকান দল ইতোমধ্যে ‘সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি’ (সেভ) আমেরিকা আইনের একটি সংস্করণ পাস করেছে। তবে উচ্চকক্ষ সিনেটে বিলটি বড় বাধার মুখে পড়েছে। কারণ সেখানে ডেমোক্র্যাটদের বিরোধিতা কাটিয়ে বিলটি পাস করানোর মতো প্রয়োজনীয় ভোট রিপাবলিকানদের নেই।

তবু ট্রাম্প বিলটিকে তার রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রে রেখেছেন। নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগেই বিলটি পাস করাতে আইনপ্রণেতাদের তাগিদ দিচ্ছেন তিনি। ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে তার এজেন্ডা আটকে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

এই আইন ও এর বিতর্ক নিয়ে একটি বিশদ চিত্র তুলে ধরা হলো।


সেভ আমেরিকা আইন কী?



এই বিল অনুযায়ী, ফেডারেল নির্বাচনে ভোটার নিবন্ধনের সময় আমেরিকানদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এবং ভোট দেওয়ার সময় পরিচয়পত্র উপস্থাপন করতে হবে।আইনটির অধীনে ভোটারদের পাসপোর্ট বা জন্ম সনদের মতো নথিপত্র এবং ছবিসহ বৈধ পরিচয়পত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তারা মার্কিন নাগরিক।সমর্থকরা বলছেন, এই পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতায় জনআস্থা বাড়াবে।সমালোচকদের যুক্তি, এতে লাখ লাখ যোগ্য ভোটার ক্ষতিগ্রস্ত হবেন যারা সহজে এসব নথি সংগ্রহ করতে পারেন না।




কেন ট্রাম্প এত মরিয়া?



ট্রাম্প বারবার বলে আসছেন, কঠোর ভোটদান বিধিমালা না হলে নির্বাচনে জালিয়াতি ঠেকানো যাবে না। সোমবার হাউস রিপাবলিকানদের এক সম্মেলনে ট্রাম্প বলেন, এই আইন ‘মধ্যবর্তী নির্বাচনের নিশ্চয়তা দেবে’ এবং বিলটি পাস না হওয়া পর্যন্ত তিনি অন্য কোনো বিলে সই করবেন না। তবে সমালোচকরা বলছেন, রাজনৈতিক হিসাব পরিষ্কার। তাদের মতে, কঠোর ভোটদান বিধি চালু হলে ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটপন্থি গোষ্ঠীগুলোর ভোটার উপস্থিতি কমবে। এতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের ক্ষতি এড়ানো সহজ হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত