ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

স্বামীর মার খেয়ে তো মরে যাওনি, নারীকে বিচারক

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০২:০৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০২:০৮:৪৯ অপরাহ্ন
স্বামীর মার খেয়ে তো মরে যাওনি, নারীকে বিচারক
স্বামীর হাতে চরম মারধরের শিকার হয়ে এক নারী আদালত শরণাপন্ন হন। এতে বিচারক উল্টো তাকে উপহাস করে বলেছেন, তুমি শুধু এই কারণেই বিচ্ছেদ চাও? সামান্য রাগ আর কয়েকটা মার খেলে তো আর মরে যাবে না।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের এ ঘটনার আলোচনা সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক নজর কেড়েছে।দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী নারীর স্বামী বদমেজাজি। সামান্য কারণেই তাকে মারধর করেন। ফারজানার ডান পা বাঁ পায়ের তুলনায় কিছুটা ছোট হওয়ায় স্বামী তাকে নিয়মিত ‘প্রতিবন্ধী’ বলে অপমান ও তুচ্ছতাচ্ছিল্য করেন। খাবার নিয়েও কষ্ট দেন।সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ফারজানা দীর্ঘদিন নির্যাতন সহ্য করে আসছিলেন। কিন্তু সম্প্রতি মারধরের মাত্রা বেড়েছে। আর সহ্য করতে না পেরে তিনি আদালতের শরণাপন্ন হন।


ওই নারী বলেন, একদিন আমি অনেক অসুস্থ ছিলাম এবং সেদিন রাতের খাবার রান্না করার মতো কোনো শক্তি ছিল না। স্বামী কাজ থেকে ফিরলে আমাকে বলে, এখন তুমি ঘরের কাজটুকুও করো না। আমি তাকে অসুস্থতার কথা জানালে তিনি মোবাইল চার্জারের কেবল দিয়ে আমাকে বেদম পেটায়। আমার পিঠে ও হাতে সেই মারের চিহ্ন কয়েক দিন পর্যন্ত ছিল। এ ঘটনার পর সিদ্ধান্ত নেই, আর একসঙ্গে থাকব না। এরপর আদালতে গিয়ে যখন আমি বলি স্বামী আমাকে মারধর করে, নিয়মিত উপহাস, অপমান করে এবং তাই আমি বিচ্ছেদ চাই— তখন বিচারক পাল্টা প্রশ্ন করেন, ‘তুমি শুধু এই কারণেই ডিভোর্স চাও? আর অন্য কোনো কারণ নেই?



আদালতে বিচারক আরও বলেন, তুমি যখন তরুণী ছিলে তখন স্বামীর সঙ্গে দিনগুলো উপভোগ করেছ। এখন সে বৃদ্ধ হচ্ছে দেখে তুমি বিচ্ছেদের অজুহাত খুঁজছো, যাতে অন্য কাউকে বিয়ে করতে পারো। ফিরে যাও, তোমার স্বামী অনেক ভালো, তার সঙ্গেই থাকো। ইসলামে স্বামীকে অনুমতি দেওয়া হয়েছে যেন অবাধ্য স্ত্রীকে শাসনের জন্য মারধর করা হয়। যাও, আর কখনো এসব তুচ্ছ বিষয় নিয়ে বিচ্ছেদ চাইতে আসবে না।



প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আফগানিস্তানে এমন ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নারীদের পারিবারিক সহিংসতার মধ্যেই বেঁচে থাকতে হয়। আদালতেও কোনো সুরাহা পাচ্ছেন না তারা। ওই নারীর ঘটনাই যেন আফগানের প্রতিটি নির্যাতিত নারীর প্রতিচ্ছবি।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল