ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো কাভার্ড ভ্যান, মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ‘ফেভিকলের গ্লু’

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০২:৩৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০২:৩৭:১৯ অপরাহ্ন
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো কাভার্ড ভ্যান, মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ‘ফেভিকলের গ্লু’
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে ফেভিকল কোম্পানির আঠা (গ্লু) তৈরির কাঁচামালবাহী একটি কাভার্ড ভ্যান উল্টে গেছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বক্তারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ গুরুতর আহত হননি। হাইওয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।


আজ সকাল সাড়ে নয়টার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকামুখী মহাসড়কের অর্ধেক অংশজুড়ে কাভার্ড ভ্যানটি উল্টে পড়ে আছে। ওই কাভার্ড ভ্যান থেকে কিছু ড্রাম বের হয়ে সড়কে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। ড্রাম থেকে বের হওয়া আঠা তৈরির কাঁচামালে সড়কের একাংশ সাদা হয়ে গেছে। একইসঙ্গে কয়েকজন শ্রমিক এসব কাঁচামাল সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এ বিষয়ে কাভার্ড ভ্যানটির চালক সুজন কুমার নাথ জানান, চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ইস্টার্ন রিফাইনারি এলাকা থেকে ৩৯টি ড্রামভর্তি আঠা তৈরির কাঁচামাল নিয়ে তিনি মুন্সিগঞ্জে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে গাড়ি নিয়ে রওনা হন। একপর্যায়ে তিনি উপজেলার বার আউলিয়া দরগা এলাকা পার হওয়ার পর বুঝতে পারেন, গাড়ির পেছনের ডালা খুলে গেছে। এরপর তিনি কাভার্ড ভ্যানটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কেই উল্টে যায়। এতে তিনি ও তার সহকারী সামান্য আহত হয়েছেন।

সুজন কুমার জানান, দুর্ঘটনার পর গাড়ির ভেতরে থাকা কয়েকটি ড্রাম খুলে আঠা তৈরির কাঁচামাল সড়কে ছড়িয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় ছয়জন শ্রমিক ড্রামগুলো সড়ক থেকে সরিয়ে নেন। এসব কাঁচামাল ফেভিকল কোম্পানির।


ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মতিন বলেন, কাভার্ড ভ্যানটি উল্টে যাওয়ার পর কিছু সময়ের জন্য যানজট তৈরি হয়েছিল। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। কাঁচামালের ড্রাম সরিয়ে নেওয়ার পর রেকার ভ্যান দিয়ে গাড়িটি থানায় নেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প