ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০২:৩৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০২:৩৮:২৩ অপরাহ্ন
২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিক গ্রেপ্তার
কেনিয়ার প্রধান বিমানবন্দর থেকে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দুই হাজারের বেশি কুইন বা রানি পিঁপড়া পাচার করার চেষ্টা করছিলেন। এই পিঁপড়াগুলো আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ চুক্তির অধীনে সুরক্ষিত এবং এগুলোর বাণিজ্য কঠোরভাবে নিয়ন্ত্রিত।

কেনিয়ার রাজধানী নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে (জেকেআইএ) নিরাপত্তা তল্লাশির সময় ঝাং কেকুনকে আটক করা হয়।


কর্তৃপক্ষ তার লাগেজে বিপুল সংখ্যক জীবিত পিঁপড়া খুঁজে পান। সেটি চীনে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্ত ব্যক্তি এখনো অভিযোগের জবাব দেননি। তবে তদন্তকারীরা আদালতে বলেছেন, তিনি গত বছর কেনিয়ায় ভেঙে দেওয়া একটি পিঁপড়া পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন।

 
গত বছর কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস (কেডাব্লিউএস) ইউরোপ এবং এশিয়ায় এই গার্ডেন পিঁপড়ার ক্রমবর্ধমান চাহিদা সম্পর্কে সতর্ক করেছিল। এর বৈজ্ঞানিক নাম ‘মেসর সেফালোটস’। সংগ্রাহকরা একে তাদের পোষা প্রাণী হিসেবে রাখেন।

বুধবার একজন রাষ্ট্রীয় প্রসিকিউটর আদালতে জানান ঝাং নামের ওই ব্যক্তি কিছু পিঁপড়া টেস্ট টিউবে ভরে ছিলেন, অন্যগুলো টিস্যু পেপার রোলে লুকিয়ে তার লাগেজে রেখেছিলেন।


প্রসিকিউটর অ্যালেন মুলামা আদালতকে বলেন, ‘তার ব্যক্তিগত লাগেজের মধ্যে বিশেষায়িত টেস্ট টিউবে প্যাক করা এক হাজার ৯৪৮টি পিঁপড়া পাওয়া গেছে। এ ছাড়া লাগেজের মধ্যে তিনটি টিস্যু পেপার রোলে লুকানো আরো ৩০০টি জীবন্ত পিঁপড়া উদ্ধার করা হয়েছে।’
প্রসিকিউটর আদালতের কাছে অনুরোধ করেন যেন সন্দেহভাজনের ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল ফোন ও ল্যাপটপ) ফরেনসিকভাবে পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়।

কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডানকান জুমা বিবিসিকে জানান, তদন্ত কেনিয়ার অন্যান্য শহরেও চলছে। সেখানে পিঁপড়া সংগ্রহ করা হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে।



গত মে মাসে কেনিয়ার একটি আদালত দেশ থেকে হাজার হাজার জীবন্ত রানী পিঁপড়া পাচারের চেষ্টা করার দায়ে চারজনকে এক বছরের কারাদণ্ড অথবা ৭ হাজার ৭০০ মার্কিন ডলার  জরিমানা করে। এটি ছিল এ ধরনের প্রথম মামলা। গ্রেপ্তার হওয়া চার সন্দেহভাজনের মধ্যে ছিলেন দুইজন বেলজিয়ান, একজন ভিয়েতনামি এবং একজন কেনিয়ান। গ্রেপ্তারের পর তারা অভিযোগ স্বীকার করেন। 

আফ্রিকান হারভেস্টার পিঁপড়া পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এগুলোকে বাস্তুতন্ত্র থেকে সরিয়ে নেওয়া হলে মাটির স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এবং জীববৈচিত্র্য ব্যাহত হতে পারে।ধারণা করা হচ্ছে, এসব পিঁপড়া ইউরোপ ও এশিয়ার পোষা প্রাণীর বাজারে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল।

সূত্র : বিবিসি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা