ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মাদক ছেড়ে থানায় আত্মসমর্পণ: তিন যুবক পেলেন টুপি-তসবিহ-জায়নামাজ

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১০:৪৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১০:৪৪:০৮ পূর্বাহ্ন
মাদক ছেড়ে থানায় আত্মসমর্পণ: তিন যুবক পেলেন টুপি-তসবিহ-জায়নামাজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার তিন যুবক মাদক কারবার ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করে থানায় আত্মসমর্পণ করেছেন।শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তারা রূপগঞ্জ থানায় উপস্থিত হয়ে তারা আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে স্থানীয় যুবদল নেতাদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে।পুলিশ জানায়, আত্মসমর্পণকারী তিনজন হলেন উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার মিন্নত আলী বেপারী, জাহাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাশেদুল আলম বাবুর মাধ্যমে থানায় এসে আত্মসমর্পণ করেন। তারা ভবিষ্যতে আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত হবে না মর্মে অঙ্গীকার করেন।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হচ্ছে। পাশাপাশি মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।চলমান অভিযানের ধারাবাহিকতায় ওই তিনজন মাদক কারবারি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে তারা আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে মাদক কারবার ছেড়ে থানায় আত্মসমর্পণের ঘোষণায় ওই তিন যুবককে জায়নামাজ, টুপি, তসবিহ উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ)  আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।তিনি জানান, মাদক ব্যবসা ছেড়ে কেউ চাকরি করতে চাইলে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম  বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এমন উদ্যোগকে উৎসাহিত করা হবে এবং যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তাদের সহযোগিতা করা হবে। পরে ওসি তাদের হাতে তসবিহ, জায়নামাজ ও টুপি তুলে দেন।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা