ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব

আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে: সারজিস আলম

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১০:৪৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১০:৪৮:২৮ পূর্বাহ্ন
আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনে জনগণের ভোট সঠিকভাবে রক্ষা করা সম্ভব হয়নি। এ দায় যেমন অন্যদের, তেমনি নিজেদেরও দায় এড়ানো যায় না।শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে এনসিপি পঞ্চগড় জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, ‘আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এই দায় যেমন আমরা তাদের দেব, একইভাবে এই দায়ও আমরা এড়াতে পারি না যে আমরা আমাদের ভোটটা ওই গণনার সময় রক্ষা করতে পারি নাই।’



আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো কেন্দ্রে যদি আমাদের ১০ জন ভোটার থাকে, সেই ১০টি ভোটও আমাদের রক্ষা করতে হবে। আবার কোনো কেন্দ্রে ১০০ জনের মধ্যে ৯০টি ভোট যদি আমাদের হয়, সেই ৯০টি ভোটও নিশ্চিত করতে হবে।’তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ভোট গণনার সময় প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই স্থানীয় নির্বাচনে যেন সেই সুযোগ আর কেউ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।সারজিস আলম বলেন, ‘আমরা ১১ দলীয় ঐক্যজোটের অংশ হিসেবে বিরোধী দল হিসেবে সংসদে রয়েছি। স্থানীয় নির্বাচন একসঙ্গে হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে যেভাবেই নির্বাচন হোক, জনগণের দেওয়া ভোটের আমানত আমাদের রক্ষা করতে হবে।


তিনি বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব রাজপথ থেকেই দিতে হবে। ‘আমরা যদি সেই নেতৃত্ব দিতে পারি, তাহলে খুব দ্রুতই আগামীর বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে, ইনশা আল্লাহ।ভয় ও সাহস প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘ভয় ছোঁয়াচে। কেউ ভয় পেয়ে পিছিয়ে পড়লে অন্যরা তার সুযোগ নেয়। কিন্তু সাহস তার চেয়েও বেশি ছোঁয়াচে। একজন মানুষ যখন জীবন দিতে প্রস্তুত হয়, তখন অন্যরাও সাহস পায়। আমরা জুলাই অভ্যুত্থানে তার উদাহরণ দেখেছি।’স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘আপনাদের মধ্য থেকেই কেউ মেম্বার হবেন, কেউ চেয়ারম্যান হবেন, কেউ উপজেলা চেয়ারম্যান কিংবা জেলা পরিষদের চেয়ারম্যান হবেন। তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য