ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১১:১৬:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১১:১৬:০৮ পূর্বাহ্ন
লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্রের ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে চিকিৎসক, প্যারামেডিক ও নার্স রয়েছেন।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে, বুর্জ কালাউইয়া শহরের একটি ক্লিনিকে ইসরায়েলি বাহিনী সরাসরি হামলা চালায়।এ ছাড়া সাওয়ানে শহরে আলাদা এক হামলায় আরো দুই প্যারামেডিক নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের লিটানি নদীর ওপর একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করার কথা স্বীকার করেছে। তাদের দাবি, হিজবুল্লাহ এই সেতুটি অস্ত্র ও শক্তি বৃদ্ধির কাজে ব্যবহার করত। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত লেবাননকে অবকাঠামোগত ক্ষতির মূল্য দিতে হবে।



এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এক টেলিভিশন ভাষণে বলেছেন, তার দল ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি একে একটি ‘অস্তিত্ব রক্ষার যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন এবং দাবি করেন যে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলিরা বড় ধরনের চমকের সম্মুখীন হবে। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ শুরু করলে এই সংঘাত চরম রূপ নেয়।লেবাননের সাধারণ মানুষ এই যুদ্ধের চরম মূল্য দিচ্ছে।



সিডন শহরের কাছে ইসরায়েলি হামলায় একই পরিবারের চার শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতেও ইসরায়েলি গোলা আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে, তবে সেখানে শান্তিরক্ষীদের কেউ হতাহত হননি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈরুত সফরকালে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বাস্তুচ্যুত মানুষের সহায়তায় ৩২৫ মিলিয়ন ডলারের মানবিক সাহায্যের আবেদন করেছেন।


সূত্র : এএফপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প