ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল- অকটেন উদ্ধার

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:১০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:১০:৫২ পূর্বাহ্ন
গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল- অকটেন উদ্ধার
গবাদি পশু থাকার কথা যেখানে, সেখানে ড্রাম ভরে রাখা ছিল পেট্রল আর অকটেন! পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে এক অভিনব জালিয়াতির ঘটনা উন্মোচন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (১৪ মার্চ) এক বিশেষ অভিযানে চিনাখড়া বাজারের ‘খান এন্টারপ্রাইজ’-এর মালিক সন্টু ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করা প্রায় দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।


মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে তেলের কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি মুনাফা লোটার পরিকল্পনা করেছিল একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে চিনাখড়া বাজারে অভিযানে নামে ভোক্তা অধিকারের একটি দল। অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে সন্টু ইসলাম গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন। দোকানের পেছনের পথ দিয়ে আভিযানিক দল সন্টুর বাড়িতে প্রবেশ করে। সেখানে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে থলের বিড়াল—গোয়ালঘরের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ পেট্রল ও অকটেন।অবৈধ মজুতের দায়ে সন্টু ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেলগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়েছে।



পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, এটি তাদের নিয়মিত তদারকির অংশ ছিল। এদিন চিনাখড়া ও আতাইকুলাসহ চারটি বাজারের মোট ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুতের দায়ে এসব প্রতিষ্ঠানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা