ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে স্বামী–স্ত্রীর কর্মস্থল যাচাই হবে আইবাসে

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:৪৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:৪৮:২৪ পূর্বাহ্ন
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে স্বামী–স্ত্রীর কর্মস্থল যাচাই হবে আইবাসে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গতিশীল করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে শিক্ষকদের স্বামী বা স্ত্রীর সরকারি চাকরির তথ্য যাচাই করা হবে অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ ব্যবস্থা বা ‘আইবাস++’ সফটওয়্যারের মাধ্যমে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ কথা জানানো হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা–২০২৬’ জারি করা হয়েছে। এই নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় খুব শিগগির অনলাইনে বদলির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

নীতিমালার অনুচ্ছেদ ৩.৮ (গ) অনুযায়ী, বদলির ক্ষেত্রে শিক্ষক–শিক্ষিকাদের স্বামী বা স্ত্রীর কর্মস্থল (সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান) অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার বিধান রাখা হয়েছে।


ওই চিঠিতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা–কর্মচারীদের যাবতীয় তথ্য বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের আইবাস++ সিস্টেমে সংরক্ষিত আছে। শুধু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করেই কোনো সরকারি কর্মচারীর বর্তমান কর্মস্থল, পদবি ও অন্যান্য তথ্য সহজেই যাচাই করা সম্ভব।

এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ও ভুল তথ্য রোধে মাউশিকে আইবাস++ এর সঙ্গে যোগাযোগ করে এপিআই (এপিআই) সংযোগ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকেরা বদলি প্রথা চালুর দাবি জানিয়ে আসছিলেন, যার পরিপ্রেক্ষিতে সরকার এই স্বয়ংক্রিয় সফটওয়্যারভিত্তিক বদলির ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর