ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর সোনারগাঁয়ে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০ র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের তিন কর্মীর মৃত্যু

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৮:৪৩:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৮:৪৩:৩১ পূর্বাহ্ন
রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের তিন কর্মীর মৃত্যু
রাজধানীর খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তারা সবাই বিদ্যুৎ বিভাগের কর্মী।পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা হলেন রাজীব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও ফরিদ জামান ওরফে কালু মিয়া (৬৪)।


খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসির (ডেসকো) একটি দল খাঁপাড়া মন্দিরের পাশে কাজ করছিল। বিকেলে তারা ক্রেন দিয়ে তারের একটি বড় রোল ওপরে তোলার চেষ্টা করছিল। এ সময় পাশের একটি বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে রোলের তার লেগে সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হন।


পরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে এশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট অন্য দুজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


পুলিশ জানায়, নিহত রাজীব হোসেনের বাড়ি বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি এলাকায়। তার বাবার নাম মোনায়েম হোসেন। রাজ্জাক মিয়ার বাড়ি একই উপজেলার বাসুকি এলাকায়। তার বাবার নাম চাঁন মিয়া। ফরিদ জামানের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায়। তার বাবার নাম আবদুস ছালাম।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর