ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

৯৮তম অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১০:১৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১০:১৩:০৫ পূর্বাহ্ন
৯৮তম অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
আলো, গ্ল্যামার আর তারকাদের ঝলমলে উপস্থিতিতে আবারও প্রাণ ফিরে পেল বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ অস্কার। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। রবিবার (১৫ মার্চ) রাতজুড়ে ছিল উত্তেজনা, প্রত্যাশা আর আবেগের মিশেল।দেশ-বিদেশের নামী তারকাদের উপস্থিতিতে জমে ওঠা এই আয়োজনে শেষ পর্যন্ত সবার নজর কাড়ে পল থমাস অ্যান্ডারসনের সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

একজন সাবেক বিপ্লবীর সংগ্রাম আর যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কঠিন জীবনের গল্প তুলে ধরা এই সিনেমাটি সেরা চলচ্চিত্রসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে অস্কার জিতে রাতটিকে নিজের করে নেয়।
মার্কিন সময় রবিবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টা) শুরু হওয়া এই জমকালো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। তার রসিকতা আর বুদ্ধিদীপ্ত উপস্থাপনায় শুরু থেকেই হাসি আর আনন্দে ভরে ওঠে পুরো অস্কার মঞ্চ।

রাতের প্রথম পুরস্কারেই ছিল চমক।


‘উইপনস’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন অ্যামি ম্যাডিগান।
এদিকে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পান পল থমাস অ্যান্ডারসন। একই সিনেমায় শক্তিশালী অভিনয়ের জন্য শন পেন জিতেছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার এবং ক্যাসান্দ্রা কুলুকুন্ডিস পেয়েছেন সেরা কাস্টিংয়ের অস্কার।



শেষ পর্যন্ত মাইকেল বি জর্ডান সেরা অভিনেতার অস্কার জিতে নেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য। আর হৃদয় ছুঁয়ে যাওয়া পারফরম্যান্সে জেসি বাকলি জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
আন্তর্জাতিক বিভাগে সেরা চলচ্চিত্রের অস্কার গেছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’-র ঝুলিতে। অ্যানিমেশন বিভাগে ‘কেপপ ডেমন হান্টার্স’ সেরা অ্যানিমেটেড ফিচার এবং ‘দ্য গার্ল হু ক্রাইড পার্লস’ সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের পুরস্কার জিতে নেয়।

কারিগরি বিভাগেও ছিল দারুণ প্রতিযোগিতা।


‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমাটি সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং এবং সেরা কস্টিউম ডিজাইনের অস্কার জিতে আলোচনায় আসে। রেড কার্পেটেও ছিল ফ্যাশনের ঝলকানি। তারকাদের চোখধাঁধানো পোশাক, হাসি আর ক্যামেরার ফ্ল্যাশে ডলবি থিয়েটার যেন হয়ে ওঠে এক স্বপ্নময় মঞ্চ।
বিশেষ করে কৃষ্ণাঙ্গ সংস্কৃতি ও ব্লুজ সংগীতের আবহে তৈরি ভ্যাম্পায়ার থ্রিলার ‘সিনার্স’ এবং শর্ট ফিল্ম বিভাগে ‘দ্য সিঙ্গার্স’ ও ‘টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা’-র যৌথ বিজয় দর্শকদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে।

রাত শেষে অস্কারের মঞ্চ থেকে ঘোষিত প্রতিটি নামই যেন ছিল সিনেমার প্রতি ভালোবাসার একেকটি স্বীকৃতি। বিজয়ী ও মনোনীতদের নিয়ে এখন বিশ্বজুড়ে বইছে প্রশংসা আর উদযাপনের ঢেউ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে