ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীও

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১২:১৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১২:১৫:৪৬ অপরাহ্ন
বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীও
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খানের ৬১তম জন্মদিন পালন করা হয়েছে। গত শনিবার (১৪ মার্চ) কোনো জাঁকজমকপূর্ণ পার্টি ছাড়াই ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে নিজের বিশেষ এই দিনটি উদ্‌যাপন করেন তিনি। আমিরের এই জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন তার চর্চিত প্রেমিকা গৌরী স্প্রাট। এছাড়াও উপস্থিত ছিলেন দুই সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও ও তাদের সন্তানাদিরা।আমিরের জন্মদিনের আয়োজনে তার পাশে শুরু থেকেই ছিলেন বান্ধবী গৌরী স্প্রাট। গত বছরের জন্মদিনে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। এবারের উদযাপনে তাদের রসায়ন নেটিজেনদের নজর কেড়েছে।



এক ভিডিওতে দেখা যায়, আমির কেক কাটার পর বান্ধবী গৌরীর মুখে কেকের টুকরো তুলে দিচ্ছেন। এ সময় তার দুই সাবেক স্ত্রী কিরণ রাও এবং রীনা দত্তকেও বেশ খোশমেজাজে দেখা গেছে। এমনকি অনুষ্ঠান শেষে কিরণ রাওকে আমির ও গৌরীর সঙ্গে একই গাড়িতে চড়ে বিদায় নিতেও দেখা যায়।



বাবার জন্মদিনে উপস্থিত ছিলেন তিন সন্তান জুনায়েদ, আজাদ ও ইরা খান। মেয়ে ইরাকে মজার ছলে বাবার মুখে কেক মাখিয়ে দিতে দেখা যায়। বলিউড তারকা ভিকি কৌশল, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা এবং প্রযোজক রিতেশ সিদ্ধাওয়ানিও আমিরকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন।



আমির খান এখন তার বড় ছেলে জুনায়েদ খানের প্রথম সিনেমা ‘এক দিন’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ১ মে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় জুনায়েদের বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবী। পাশাপাশি প্রযোজক হিসেবে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার কাজও এগিয়ে নিচ্ছেন তিনি। সানি দেওল অভিনীত এই ছবিটি আগামী ১৩ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা